রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:০৩ এএম
ছোটবেলা থেকে আমার বেড়ে ওঠা শোবিজের মানুষদের সঙ্গে। বাবা-মা দুজনেই এই অঙ্গনের মানুষ। তাই এর প্রতি শিশুকাল থেকেই আমার অনেক ভালোবাসা। তখন থেকে এই অঙ্গনের সব বিষয়ের প্রতি আমার আগ্রহ কাজ করতো। তাই কখনো অভিনয় করেছি। কখনো আবার নির্দেশনা দিয়েছি। নিজের অভিনয় ও নির্দেশনা প্রসঙ্গে এভাবেই বললেন নির্মাতা-অভিনেত্রী হৃদি হক। সম্প্রতি তিনি একটি চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছেন।
হৃদি নির্মাণ করবেন ‘১৯৭১ সেইসব দিন’ শিরোনামের একটি চলচ্চিত্র। এখন ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ করছেন বলে জানান তিনি। এ কাজ শেষ করেই শুটিং শুরু করবেন।
চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে হৃদি বলেন, অনেক দিন ধরে চলচ্চিত্র নির্মাণ করবো স্বপ্ন দেখে আসছি। এখন আমার স্বপ্নপূরণের সময় এসেছে। আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো ভালো কিছু দর্শকদের উপহার দেওয়ার। নিজের স্বপ্নকে দর্শকের সামনে সত্যি করতে চাই ভালো কিছুর মধ্য দিয়ে। এর আগে হৃদি টেলিভিশনের জন্য পঞ্চাশটি নাটক নির্মাণ করেছেন বলে জানান। তার নির্মিত সর্বশেষ নাটক ‘বৈশাখ মাইম ট্রুপ’।
এবার পহেলা বৈশাখে এটি এনটিভিতে প্রচার হয়। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ভাবনা। হৃদি সর্বশেষ অভিনয় করেছেন গেল বছর ‘তিলোত্তমা’ শিরোনামের একটি ধারাবাহিকে। এটি নির্মাণ করেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকী। অভিনয়ে এত কম দেখা যায় কেন? উত্তরে তিনি বলেন, নির্মাণ ও মঞ্চে বেশি ব্যস্ত সময় পার করছি। বছরের শুরুতেই আমার পরিকল্পনা থাকে আমি কী কী করবো। যেহেতু নির্মাণ ও মঞ্চ এই দুটিতেই সময় দিচ্ছি তাই অভিনয়ে খুব বেশি নেই। তবে ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করি। এই নির্মাতা ও অভিনেত্রী ডিরেক্টর গিল্ডসের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এই সূত্র ধরে তার কাছে জানতে চাওয়া হয়, বর্তমান সময়ে নির্মাতারা নতুন কিছু নির্মাণ করতে পারছে না বলে অনেকে মন্তব্য করেন। এই বিষয়টিকে কীভাবে দেখছেন?
হৃদির ভাষ্য, আমাদের এখন নাটকের বাজেট অনেক কম। যার কারণে নির্মাতারা অনেক সময় বাধ্য হয়ে দায়সারা কাজ করছেন। আমি মনে করি নির্মাতাদের মার্কেটিং পলিসি পরিবর্তন করতে হবে। আমাদের টিভি নাটকে যে সকল প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিতো তারা এখন বিদেশি চ্যানেলেও বিজ্ঞাপন দিচ্ছে। যার কারণে আমাদের বাজেট কমে গেছে। আমাদেরকেও নতুন পন্থা বের করতে হবে। আমাদের ডিরেক্টর গিল্ডসের পক্ষ থেকেও আমরা বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি। টিভি নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী লিটু আনাম-হৃদি হক সুখী দম্পতি।
হৃদি অভিনয় ও নির্মাণের সঙ্গে থাকলেও লিটু আনামকে এখন আর শোবিজে দেখা যায় না। তবে কি লিটু অভিনয় ছেড়ে দিয়েছেন? হৃদি বলেন, অভিনয় ছেড়ে দেয়নি। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করবো। তবে এই সময়ে লিটু ব্যবসাতে একটু বেশি মনোযোগী। তাই অনেক দিন অভিনয়ে দেখা যাচ্ছে না তাকে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত