মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৪:৩৫ এএম
শ্রীলঙ্কায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর জারিকৃত নিষেধাজ্ঞা ‘অবিলম্বে’ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। মঙ্গলবার এক বিবৃতিতে লঙ্কান সরকার জনগণকে দায়িত্বশীলভাবে সামাজিক মাধ্যম ব্যবহরের আহ্বান জানিয়েছে। গত রোববার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়।
হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাওহিদ জামাত বা এনটিজে নামে পরিচিত শ্রীলঙ্কার স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর শীর্ষ নেতা জাহরান হাশিম মোহাম্মদকে হামলার মূল হোতা হিসেবে সন্দেহ করছে সে দেশের সরকার। আইএস-এর পক্ষ থেকেও দাবি করা হয়েছে, বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে হাশিমের পরিকল্পনা মাফিক ওই হামলা হয়েছে। শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনীর দাবি, নতুন করে সেখানে আবারও হামলার পরিকল্পনা করা হয়েছে। হামলার পর সেদিনই কারফিউ জারি করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয় সরকার।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যম ও বার্তা পাঠানোর অ্যাপস দেশটিতে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দাবি, ভুল তথ্য ও গুজব ছড়ানো না যায় সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জানায়, ওই নিষেধাজ্ঞায় ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ভাইবার বন্ধ হয়েছিলো।
মঙ্গলবার তা খুলে দেওয়ার পর সরকার জনগণের প্রতি তা দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বান জানায়। তবে শ্রীলঙ্কায় সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গতবছরই ফেসবুকে মুসলিম-বিদ্বেষী প্রতিক্রিয়ায় ছড়িয়ে পড়ায় কিছুদিনের জন্য তা বন্ধ করে দিয়েছিরো সরকার। এবারের নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত হলে তা কতটুকু কার্যকরী হয়েছে তার স্পষ্ট নয়। ইস্টার সানডেতে হামলার পর মুসলিমরা বিদ্বেষের শিকার হয়েছেন বলেও খবর এসেছে। সামাজিক যোগাযোগ বন্ধ থাকলেও ভিন্ন উপায়ে তা ব্যবহার করেছেন অনেকে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত