সিরিয়ায় আইএস-এর পতনের প্রতিশোধ নিতে শ্রীলঙ্কায় হামলা: বাগদাদি

bcv24 ডেস্ক    ০৯:৫৫ পিএম, ২০১৯-০৪-৩০    459


সিরিয়ায় আইএস-এর পতনের প্রতিশোধ নিতে শ্রীলঙ্কায় হামলা: বাগদাদি

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে চালানো সিরিজ বোমা হামলার প্রশংসা করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর নেতা বাগদাদি। তার দাবি, সিরিয়ায় আইএস এর হাত থেকে সর্বশেষ ঘাঁটি বাঘুজ দখল করে নেওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা হয়। 

মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন অনুযায়ী, সোমবার সংগঠনটি প্রকাশিত এক ভিডিওতে বাগদাদিকে এসব কথা বলতে শোনা গেছে। শত্রুদের বুকে ‘কাঁটা’ হয়ে বিঁধতে জঙ্গিদের প্রতি আহ্বান জানিয়েছে সে। ২১ এপ্রিল (রোববার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাওহিদ জামাত বা এনটিজে নামে পরিচিত শ্রীলঙ্কার স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর শীর্ষ নেতা জাহরান হাশিম মোহাম্মদকে হামলার মূল হোতা হিসেবে সন্দেহ করছে সে দেশের সরকার। আইএস-এর পক্ষ থেকেও দাবি করা হয়েছে, বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে হাশিমের পরিকল্পনা মাফিক ওই হামলা হয়েছে।

সর্বশেষ ২০১৪ সালে ভিডিও বার্তায় হাজির হতে দেখা গিয়েছিল আইএস নেতা বাগদাদিকে। প্রায় পাঁচ বছর পর সোমবার (২৯ এপ্রিল) আইএস প্রকাশিত নতুন এক ভিডিওতে আবারও দেখা গেছে তাকে। ১৮ মিনিটের ভিডিওটি প্রকাশ করেছে গোষ্ঠীটির মিডিয়া নেটওয়ার্ক আল ফুরকান। ওই ভিডিওতে কিছু স্থিরচিত্রও যুক্ত করে দেওয়া হয়েছে। 

সেখানে দেখা গেছে, সাদা রঙের একটি কক্ষে আরও তিনজনের সঙ্গে বসে আছে বাগদাদি। তাদের পাশে অ্যাসল্ট রাইফেল। ভিডিওটির সঙ্গে যুক্ত একটি অডিও অংশে বাগদাদিকে শ্রীলঙ্কা হামলা নিয়ে কথা বলতে শোনা গেছে। মূল ভিডিওটি কবেকার তা জানা না গেলেও এপি’র ধারণা এটি শ্রীলঙ্কায় হামলার আগে ধারণ করা হয়েছে এবং অডিও অংশটি পরে যুক্ত করা। জঙ্গি তৎপরতাবিষয়ক খবরের মুনাফাভিত্তিক মাধ্যম সাইট ইনটেলিজেন্স বাগদাদির ওই বক্তব্যকে ইংরেজিতে ভাষান্তর করেছে। 

সে সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলাকারীদের প্রশংসা করেছে আইএস নেতা। তার বক্তব্য অনুযায়ী: ‘শ্রীলঙ্কায় আপনাদের ভাইয়েরা ইস্টার অনুষ্ঠানে ক্রুসেডারদের ওপর নিবিষ্টভাবে যে হামলা চালিয়েছে তাতে একেশ্বরবাদীদের হৃদয় আনন্দে ভরে গেছে।’ 

ভিডিওতে দুই-পা আড়াআড়ি রেখে মেঝেতে বসে থাকা বাগদাদিকে দেখা যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদন অনুযায়ী, সামনে উপবিষ্ট মুখঢাকা অনুসারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এই জঙ্গি নেতাকে তার গ্রুপের যোদ্ধাদের হত্যা ও কারাবন্দি করার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানাতে শোনা গেছে। ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার কিছু অংশ দখল করার পর বিশ্বের মুসলিমদের শাসক হিসেবে নিজেকে ঘোষণা করে বাগদাদি।

ধারণা করা হয়, আইএসের স্বঘোষিত খিলাফতের পতনের পর এখন সে ইরাক-সিরিয়া সীমান্তে আত্মগোপনে আছেন। লোকচক্ষুর অন্তরালে থাকা আইএস নেতা বাগদাদি ২০১৪ সালে একবারই নিজের ছবি তুলতে দিয়েছিল। বাগদাদি সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের গুজব উঠতে দেখা গেছে। কখনও দাবি করা হয়েছে সে মারা গেছে, কখনও বলা হয়েছে সে ধরা পড়েছে আবার কখনও দাবি করা হয়েছে বাগদাদি মারাত্মকভাবে আহত। কখনওবা সিরীয় বাহিনীর হাতে আটক হওয়া আবার কখনও তাকে বিষ খাইয়ে দেওয়ার গুজবও শোনা গেছে। 

২০১৭ সালের জুনে বাগদাদির মৃত্যুর খবরকে ‘শতভাগ নিশ্চিত’ দাবি করেছিলেন রাশিয়ার কর্মকর্তারা। এর এক বছর পর এক অডিও বার্তা দিয়ে বাগদাদি জানিয়ে দিয়েছিল সে বেঁচে আছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা ও সন্ত্রাস দমন বিভাগের প্রধান আবু আলি আল-বসরির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও খবর দিয়েছিল, বাগদাদি বেঁচে আছে। একটি বিমান হামলায় গুরুতর আহত হওয়ার পর তখন সে উত্তর-পূর্ব সিরিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলো বলে জানানো হয়েছিল। আর সোমবার প্রকাশিত ভিডিও বার্তায় তাকে আবারও হাজির হতে দেখা গেলো।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত