মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৪:৩৬ এএম
ভারতের কংগ্রেস পার্টির সভাপতি রাহুল গান্ধীকে নাগরিকত্ব প্রমাণের জন্য নোটিস পাঠানো নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। তার দাবি, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে রাহুলের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজেপির পার্লামেন্ট সদস্য সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ দায়ের করেছিলেন, কংগ্রেস সভাপতি একজন ব্রিটিশ নাগরিক। ২০০৩ সালে ব্রিটেনে বেকপস কোম্পানির একজন পরিচালক ও সেক্রেটারি হিসেবে রাহুল গান্ধী নিজেকে ব্রিটিশ নাগরিক বলে পরিচয় দেন। এই কোম্পানির বার্ষিক আয় সংক্রান্ত কাগজপত্রে এর উল্লেখ রয়েছে বলে দাবি করেন তিনি। ভারতের আইন অনুযায়ী অন্য দেশের নাগরিক সেদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না।
এ অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে ব্যাখ্যা চেয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার নোটিস পাঠিয়ে দুই সপ্তাহের মধ্যে তাকে বিষয়টি পরিষ্কার করতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার উত্তর প্রদেশের আমেথিতে ভাই রাহুলের জন্য নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নোটিস নিয়ে ক্ষোভ জানান প্রিয়াঙ্কা। বলেন, ‘সমগ্র দেশ জানে যে রাহুল গান্ধী হিন্দুস্তানি। সবাই জানে তিনি জন্মগ্রহণ করেছেন এখানে, এখানেই বড় হয়েছেন। সবাই জানে। তারপরও এসব বাজে কথা বলা হচ্ছে। হেরে যাওয়ার শঙ্কায় তারা এ নোটিস পাঠিয়েছে।’
লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এই নোটিষ বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, পরের দফা ভোটেই রাহুল গান্ধীর কেন্দ্র আমেথিতে ভোটগ্রহণ হবে। তার আগে পরিকল্পিতভাবে রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত