মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৪:৩৪ এএম
সিংহাসন ছাড়লেন জাপানের সম্রাট আকিহিতো। এর মধ্য দিয়ে দেশটির প্রায় ২০০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো জীবদ্দশায় দেশটির কোনও সম্রাট সিংহাসন ত্যাগ করলেন। মূলত শারীরিক অসুস্থতার কারণে শত বছরের রীতিনীতি ভাঙতে হয়েছে ৮৫ বছরের বয়োবৃদ্ধ সম্রাটকে। মঙ্গলবার আকিহিতো-র আনুষ্ঠানিক পদত্যাগের পর বুধবার নতুন সম্রাট হিসেবে সিংহাসনে আসীন হচ্ছেন তার ছেলে ৫৫ বছরের যুবরাজ নারুহিতো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
প্রধানমন্ত্রী শিনজো আবে, রাজপরিবারের সদস্যসহ প্রায় ৩০০ বিশিষ্টজন সম্রাটের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদায়ী ভাষণে সম্রাট আকিহিতো ৩০ বছর ধরে দায়িত্ব পালনকালে তার পাশে থাকায় দেশবাসীকে ধন্যবাদ জানান। রাজকীয় পালাবদলের বিশাল কর্মযজ্ঞ নির্বিঘ্নে উদযাপনের জন্য ২৭ এপ্রিল থেকে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জাপানে সম্রাটের পদ অনেকটা অলঙ্কারিক।
কেননা তার হাতে উল্লেখযোগ্য কোনও রাজনৈতিক ক্ষমতা থাকে না। তবে ঐতিহ্যগতভাবে তিনি মানুষের শ্রদ্ধা-ভালোবাসার পাত্র। রাজা ও রাজপরিবারকে জাপানে জাতীয় প্রতীক হিসেবে সম্মানিত করা হয়। আর বিদায়ী সম্রাট আকিহিতো ও তার স্ত্রী সম্রাজ্ঞী মিচিকো সাধারণ মানুষের মধ্যে খুবই জনপ্রিয়। কেননা সুখে-দু:খে তিনি তাদের কাছে ছুটে যেতেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত