শ্রীলঙ্কায় আরও তিন সন্দেহভাজন আটক, গাড়ি জব্দ

bcv24 ডেস্ক    ০৯:৫৮ পিএম, ২০১৯-০৪-৩০    477


শ্রীলঙ্কায় আরও তিন সন্দেহভাজন আটক, গাড়ি জব্দ

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে সিরিজ বিস্ফোরণের ঘটনায় গতকাল মঙ্গলবার তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ। নর্থ সেন্ট্রাল প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়। সন্দেহভাজনদের সঙ্গে থাকা একটি গাড়িও জব্দ করেছে পুলিশ। ওই হামলার ঘটনায় এ পর্যন্ত আটক করা হয়েছে ১০৬ জনকে। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ২১ এপ্রিল (রোববার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। 

তাওহিদ জামাত বা এনটিজে নামে পরিচিত শ্রীলঙ্কার স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর শীর্ষ নেতা জাহরান হাশিম মোহাম্মদকে হামলার মূল হোতা হিসেবে সন্দেহ করছে সে দেশের সরকার। আইএস-এর পক্ষ থেকেও দাবি করা হয়েছে,বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে হাশিমের পরিকল্পনা মাফিক ওই হামলা হয়েছে। সিরিজ বিস্ফোরণের পর গত সপ্তাহে সন্দেহজনক একটি মালবাহী ট্রাক ও একটি গাড়ির সন্ধানে নামে শ্রীলঙ্কার পুলিশ। 

সন্দেহ করা হচ্ছিলো, ওই গাড়িতে বিস্ফোরক রয়েছে। তখন থেকে কলম্বোর সব পুলিশ স্টেশনকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়। কলম্বো হার্বারের নিরাপত্তাবিষয়ক পরিচালকের এক সতর্ক বার্তায় বলা হয়, অশনাক্তকৃত একটি ট্রাক ও একটি বিস্ফোরক ডিভাইসবাহী গাড়ি কলম্বোর দিকে এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সে বিস্ফোরকবাহী গাড়িটিসহ তিন সন্দেহভাজনকে আটকের দাবি করে পুলিশ। মঙ্গলবার পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা জানান, ইস্টার সানডের হামলার ঘটনায় ওই গাড়িটিকে খোঁজা হচ্ছিলো এবং সেটিকে পোলোন্নারুয়া শহরের সুনগাভিলাতে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। তিন সন্দেহভাজনের পাশাপাশি ‘ইপি পিএক্স ২৩৯৯’ লাইসেন্স প্লেটযুক্ত গাড়িটিকেও নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। ওই এলাকার একটি বাড়ির বাগানে গাড়িটি পার্ক করা হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে। 


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত