মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬ এএম
দেখে বোঝার কোন উপায় নেই, এটা ফুটপাত নাকি ব্যবসা কেন্দ্র। পথচারীদের হাঁটার পুরো ফুটপাতজুড়ে পণ্যসামগ্রীর পসরা সাজানো হয়েছে। পথচারীরা ফুটপাতে জায়গা না পেয়ে রাস্তায় হাঁটবেন সেখানেও একই অবস্থা। রাস্তা দখল করে গাড়ি পার্কিং আর হকারদের ব্যবসা। এমনকি সরকারী অনেক গুরুত্বপূর্ণ অফিসের পথও রুদ্ধ হয়ে গেছে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের কারণে।
এই হলো বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউর মহসিন মার্কেটের সামনে থেকে লঞ্চঘাট পর্যন্ত এলাকাসহ নগরীর বিভিন্নস্থানের ফুটপাতের অবস্থা। ছোট ছোট অস্থায়ী দোকান, ব্যবসাসামগ্রী আর হকারদের ঠেলে গন্তব্যে পৌঁছাতে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন পথচারীরা। একদিকে ফুটপাত দখল, অন্যদিকে রাস্তায়ও ঠিকভাবে হাঁটার অবস্থা নেই। ফুটপাত থেকে নামতেই রাস্তার পাশজুড়ে সারি সারি ব্যাটারিচালিত অটোরিকশা, সাইকেল আর মোটরসাইকেলের ভিড়। এতে আরও বিড়ম্বনায় পরতে হচ্ছে পথচারীদের।
বরিশাল মহানগর দোকান মালিক সমিতির নেতারা বলছেন, ফুটপাতে ব্যবসা হওয়ায় মানুষ হাঁটাচলা করতে পারছে না। আর রাস্তায় যে হাঁটবে, তারও উপায় নেই। রাস্তাজুড়ে রিকশা-অটোরিকশা। পথচারীদের বিড়ম্বনা থেকে রেহাই পেতে অনেক চেষ্টা করা হয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে পুলিশ প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।
সরেজমিনে দেখা গেছে, একতলা লঞ্চঘাটের সামনের ফুটপাতের ওপরে অন্তত ১৫/১৬টি ফলের দোকান বসানো হয়েছে। পাশপাশি চা বিক্রেতারাও ফুটপাত দখল করে রেখেছে। ফলে লোকজনের চলাচল মারাত্মকভাবে ব্যহৃত হচ্ছে। এতে একতলা লঞ্চ টার্মিনালের প্রবেশপথও বন্ধ হয়ে গেছে। পাশেই হাজী মুহাম্মদ মহসিন মার্কেটের সামনের ফুটপাতে বসেছে পোষাকের দোকান। ওই মার্কেটের দোকানিরা ফুটপাতে পণ্যসামগ্রীর পসরা সাজিয়েছেন। এ ছাড়া মহসিন মার্কেটের পেছনের একমাত্র সড়কটিও দখলে নিয়ে স্থায়ী দোকান বসানো হয়েছে। অথচ পাশেই রয়েছে স্টীমারঘাট পুলিশ ফাঁড়ি। কিন্তু সড়ক দখলরোধে তাদের কোন পদক্ষেপ নেই। একই অবস্থা নগরীর সদর রোড, কাকলির মোড়, পোর্টরোড, রূপাতলী, চৌমাথা, নথুল্লাবাদ, নতুন বাজার ও মড়কখোলার পুলসহ বিভিন্ন এলাকার। এভাবে নগরীর অধিকাংশ ফুটপাত চলে গেছে হকার ও ভাসমান ব্যবসায়ীদের দখলে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক জাহিদ হোসেন বলেন, জনগুরুপূর্ণ এলাকার ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান চালানোর রীতিটা অনেক আগের। কিন্তু বর্তমানে ফুটপাতে এই প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে পথচারীদের বিড়ম্বনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এ ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে হলে সিটি কর্পোরেশন, পুলিশ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের এগিয়ে আসতে হবে। নতুবা শহরের সড়ক বা ফুটপাতগুলো দখলমুক্ত করা অসম্ভব হয়ে পরবে।
নাম প্রকাশ না করার শর্তে লঞ্চঘাট এলাকার একজন হকার বলেন, অনেক বছর ধরেই এভাবে ফুটপাত আর রাস্তায় ব্যবসা করছি। কিন্তু কেউ বাঁধা দেয়না। মাঝেমধ্যে পুলিশ তুলে দিলেও কয়েক ঘন্টার ব্যবধানে ফের চলে আসছি। বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, জনগুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা চালিয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে তারা ওয়াকিবহাল। কিন্তু ম্যাজিস্টেট বা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে উচ্ছেদের কয়েক ঘন্টার মধ্যে ফের দখল হয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) খাইরুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, নগরীর ফুটপাত দখলমুক্ত করতে পুলিশকে নির্দেশনা দেওয়া রয়েছে। কোতয়ালি থানা পুলিশ ইতোমধ্যে বেশ কয়েক বার অভিযান চালিয়ে তাদের উচ্ছেদও করেছে।
কোতয়ালি মডেল থানার সহকারি কমিশনার (এসি) রাসেল বলেন, সিটি করপোরেশন ও ব্যবসায়ী সমিতির সহযোগিতায় মার্চ মাসের মাঝামাঝি সময়ে ফুটপাত থেকে অবৈধ ব্যবসা উচ্ছেদ করা হয়েছিল। এমনকি তখন ১৫ ব্যবসায়িকে থানায় এনে মুচলেকা রেখে মুক্তি দেয়া হয়েছে। তার পরেও আবার ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা শুরু করা হয়েছে। খুব শীঘ্রই পূর্ণরায় অভিযান চালিয়ে তাদের উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। একইসাথে রাস্তার পাশজুড়ে সারি সারি ব্যাটারিচালিত অটোরিকশা, সাইকেল আর মোটরসাইকেলের ভিড় সামাল দিতেও উদ্যোগ গ্রহণ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত