মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩২ এএম
গুলিস্তানে গত সোমবার রাতে যে ককটেলের বিস্ফোরণে পুলিশসহ তিনজন আহত হয়েছেন সেটি সাধারণ ককটেলের চেয়ে ভিন্ন ধরনের ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা ছাড়াও উগ্রবাদকে কেন্দ্র করে কোনো মহল উদ্দেশ্য হাসিলের জন্য এ কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুলিস্তান আন্ডারপাসের দক্ষিণ পাশে একটি শপিং কমপ্লেক্সের সামনে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণে আহত হন ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম, লিটন চৌধুরী এবং কমিউনিটি পুলিশের সদস্য আশিক। রাতেই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে মঙ্গলবার ঢাকা মেডিকেলে যান পুলিশ কমিশনার।
এসময় সাংবাদিকদের প্রশ্নে আছাদুজ্জামান মিয়া বলেন, গতকাল (গত সোমবার) যে ককটেলটি বিস্ফোরিত হয়েছে তা সাধারণ ককটেল থেকে একটু ভিন্নতর। তবে বিস্ফোরণ ঘটানো ককটেলটি কি ধরনের ছিল তা ব্যাখ্যা করেননি তিনি।
ঘটনার তদন্তের বিষয়ে পুলিশ কমিশনার বলেন, আমাদের বোম্ব ডিসপোজাল টিম ও সিটিটিসির বিশেষজ্ঞ অফিসারেরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের ধরন, ইনজুরির ধরন ও প্রয়োজনীয় এভিডেন্স সংগ্রহ করেছে। সবকিছু বিচার-বিশ্লেষণ করে আমরা দেখছি। ঘটনায় যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশের ওপর এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকার পুলিশ কমিশনার বলেন, সারা বিশ্বে যে উগ্রবাদের প্রভাব আছে, বাংলাদেশ তার বাইরে না। তবে সংঘবদ্ধ বড় ধরনের কোনো নাশকতা করার সক্ষমতা আমাদের দেশে তাদের নেই। ২০১৬ সালে হলি আর্টিজানের পরে আমরা রীতিমত তাদের নেটওয়ার্ককে বিধ্বস্ত করেছি। কখনও কখনও তারা বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা করার অপচেষ্টা করে, সেগুলো আমরা নজরদারিতে রাখি।
তিনি বলেন, জনগণের জানমাল রক্ষার জন্য, এ দেশের মানুষকে রক্ষার জন্য, যেকোনো ধরনের নৈরাজ্য বন্ধের জন্যে, উগ্রবাদ দমানোর জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সুসমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতে আমরা তৎপর আছি। ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন পুলিশ সদস্যরা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত