আয়ারল্যান্ডের ১৪ সদস্যের দল ত্রিদেশীয় সিরিজে

bcv24 ডেস্ক    ১০:৪৩ পিএম, ২০১৯-০৪-৩০    517


আয়ারল্যান্ডের ১৪ সদস্যের দল ত্রিদেশীয় সিরিজে

বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে খেলতে দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। ১৪ সদস্যের দলে রয়েছেন দুই নতুন মুখ।

এরা হলেন- জশ লিটল ও লরকান টাকার। তারা টি-টোয়েন্টি দলে খেললেও ওয়ানডেতে অভিষেক হয়নি। আর ইনজুরি থেকে দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান গ্যারি উইলসন।

৩ মে ডাবলিনে ইংল্যান্ডের বিপক্ষে একটি মাত্র ওয়ানডে খেলবে আয়ারল্যান্ড। আর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ৫ মে। এই স্কোয়াড আপাতত ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য।

দলটিতে গ্যারি উইলসনের ফেরাটাকে বিশেভাবে গুরুত্ব দিয়েছেন নির্বাচক প্রধান অ্যান্ড্রু হোয়াইট, ‘গ্যারি উইলসনের ফেরাতে দলটির আত্মবিশ্বাস বেড়ে গেছে। বিশেষ করে আফগানিস্তান সিরিজটা সে মিস করেছে চোখের ইনজুরির কারণে। তার ফেরায় লোয়ার অর্ডারে বাড়তি অভিজ্ঞতা যোগ করবে। আর স্টুয়ার্ট থম্পসনের থাকা পেস বোলিংয়ে বাড়তি অপশন যোগ করবে।’

দুই নতুন মুখ হিসেবে ডাক পাওয়া জশ লিটল ও লরকান টাকার টি-টোয়েন্টি ক্যারিয়ারে সম্প্রতি আলো ছড়িয়েছেন বলেই ওয়ানডে টিমে ডাক পেয়েছেন। ১৯ বছর বয়সী বামহাতি পেসার লিটল ১০টি টি-টোয়েন্টি খেলেছেন আইরিশদের হয়ে। নিয়েছেন ১৩টি উইকেট। আর উইকেটকিপার ব্যাটসম্যান টাকার খেলেছেন ৭টি টি-টোয়েন্টি। ২২ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি আয়ারল্যান্ড ‘এ’ দলের হয়ে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন। হাঁকিয়েছেন ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি।

আয়ারল্যান্ড স্কোয়াড: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবার্নি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, টিম মুর্তাঘ, কেভিন ও’ব্রায়েন, বয়েড র‌্যানকিন, পল স্টারলিং, স্টুয়ার্ট থম্পসন, লরকান টাকার ও গ্যারি উইলসন।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত