বিশ্বকাপে চোখ আত্মবিশ্বাসী ওয়ার্নারের

bcv24 ডেস্ক    ১০:৪৪ পিএম, ২০১৯-০৪-৩০    560


বিশ্বকাপে চোখ আত্মবিশ্বাসী ওয়ার্নারের

এর চেয়ে ভালো প্রস্তুতি হয়তো ডেভিড ওয়ার্নারও প্রত্যাশা করেননি। হোক না টি-টোয়েন্টি ফরম্যাট, বিশ্বকাপে নামার আগে তার আত্মবিশ্বাসের পারদ ঠিকই ছুঁয়েছে আকাশ। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসরে অস্ট্রেলিয়ান ওপেনার যাচ্ছেন রানের বৃষ্টি ঝরিয়ে। নিষেধাজ্ঞা কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাটিয়েছেন ক্যারিয়ারের অন্যতম সেরা সময়।

সোমবার ওয়ার্নার খেলে ফেললেন এবারের আইপিএলের সবশেষ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে তাকে ফিরে যেতে হচ্ছে দেশে। যাওয়ার আগে তার দল সানরাইজার্স হায়দরাবাদকে দিয়ে গেছেন দুর্দান্ত এক জয়। এই ওপেনারের ৫৬ বলে করা ৮১ রানে ভর দিয়ে ২০০ ছাড়ানো স্কোর গড়ে হায়দরাবাদ। পরে চমৎকার ব্যাটিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে পেয়েছে তারা ৪৫ রানের সহজ জয়।

চলতি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকও ওয়ার্নার। ১২ ম্যাচে ৬৯.২ গড়ে অস্ট্রেলিয়ান ওপেনারের রান ৬৯২। দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারিতে ১৩ মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে তিনি। এরপরও বিদেশি ঘরোয়া টি-টোয়েন্টি লিগে চমৎকার পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তিনি।

ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপেই এখন চোখ ওয়ার্নারের, ‘ইংল্যান্ডের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপ হবে বড় স্কোরের। আমরা (অস্ট্রেলিয়া) বর্তমান চ্যাম্পিয়ন এবং সেটা প্রমাণ করতে নিজেদের সামর্থ্য ও সর্বোচ্চটা দিতে হবে। আমি এই প্রতিযোগিতায় নামতে মুখিয়ে আছি।’

বিশ্বকাপ দিয়ে ওয়ার্নারের সঙ্গে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন স্টিভেন স্মিথ। বল টেম্পারিং ঘটনায় তিনিও নিষিদ্ধ হয়েছিলেন এক বছর। আইপিএলে ওয়ার্নারের মতো তার ব্যাট না হাসলেও প্রস্তুতি একেবারে মন্দ হয়নি স্মিথের।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত