রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৭:৪৬ এএম
গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদের প্রতি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ আছেন বলে দাবি করেছেন ওয়েলস ফরোয়ার্ডের এজেন্ট জোনাথন বারনেট। অতীতের মতো এখনও বেল সান্তিয়াগো বের্নাবেউয়েই ক্যারিয়ার শেষ করতে চান বলেও জানিয়েছেন তিনি।
স্প্যানিশ সংবাদ মাধ্যমে খবর, এ বছরের গ্রীষ্মকালীন দল-বদলে রিয়াল ছাড়তে পারেন বেল। বার বার চোটে পড়ার পাশাপাশি মাঠের বাইরের নানা কারণে সাম্প্রতিক সময়ে নেতিবাচক সব খবরের শিরোনাম হয়েছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। সাদামাটা পারফরম্যান্সের জন্য নিজ ক্লাবের সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে তাকে। সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় আছে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। ২০১৩ সালে ১০ কোটি ইউরোয় রিয়ালের কাছে বেলকে বিক্রি করা টটেনহ্যাম হটস্পার সাবেক খেলোয়াড়কে ফেরাতে চায় বলেও শোনা যাচ্ছে।
রোববার লা লিগায় অবনমন অঞ্চলে থাকা রায়ো ভাইয়েকানোর কাছে ১-০ গোলে হারের পর দলের প্রতি বেলের আত্মনিবেদন নিয়ে প্রশ্ন তোলেন কোচ জিনেদিন জিদান। বিবিসি ওয়েলস স্পোর্টসকে এর জবাবে বারনেট বলেন, “গ্যারেথ রিয়াল মাদ্রিদের প্রতি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।”
মাদ্রিদে নিজের ক্যারিয়ারের বাকিটা সময় কাটাতে চান, অতীতে সংবাদ মাধ্যমে এমন কথা বলেছিলেন বেল। পরিস্থিতি এখনও তেমন আছে বলেই দাবি করেন বারনেট।
“কিছুই বদলায়নি।” রিয়ালের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি রয়েছে বেলের।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত