রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৭:৫০ এএম
বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে তাকে আটকাতে আত্মবিশ্বাসী লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক। টানা দ্বিতীয়বারের মতো ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা প্রতিযোগিতার ফাইনালে পা রাখতে সাধ্যের সব কিছুই করবেন বলে জানিয়েছেন ডাচ এই ফুটবলার।
বুধবার বাংলাদেশ সময় রাত একটায় বার্সেলোনার ঘরের মাঠ কাম্প নউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে খেলবে লিভারপুল। আগামি ৭ মে অ্যানফিল্ডে হবে ফিরতি পর্ব।
চলতি মৌসুমে ভন ডাইকের নেতৃত্বে দারুণ সাফল্য দেখিয়েছে লিভারপুলের রক্ষণ। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে ৩৬ ম্যাচের ১৯টিতেই কোনো গোল হজম করেনি ইয়ুর্গেন ক্লপের দল। লিগে পুরো মৌসুমে এ পর্যন্ত লিভারপুলের জালে বল জড়িয়েছে মোটে ২০ বার। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ইতিহাসের মাত্র তৃতীয় ডিফেন্ডার হিসেবে ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন ভন ডাইক।
এর আগে ক্যারিয়ারে একবারই কাম্প নউয়ে খেলেছিলেন ভন ডাইক। ২০১৩ সালের ডিসেম্বরে সে ম্যাচে ৬-১ গোলের বড় হার নিয়ে মাঠ ছেড়েছিল তার সে সময়ের ক্লাব সেল্টিক। এবারে সেই স্মৃতি মুছে ফেলতে চান ২৭ বছর বয়সী এই সেন্টার ব্যাক।
“হ্যাঁ, আমি মনে করি মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, আমি এ কথা অতীতেও বলেছি। কিন্তু আপনারা দেখেছেন কিভাবে আমরা খেলি, কিভাবে আমরা রক্ষণ সামলাই, আমরা একজনের বিপরীতে একজন থাকি না, রক্ষণে সবাই মিলে অংশ নেই এবং সবাই মিলেই আক্রমণে উঠি - তাই আমরা দেখব কি ঘটে।”
“পরিস্থিতিটা হলো, সেমি-ফাইনালে আমাদের প্রতিপক্ষ বার্সেলোনা। আর আমরা অন্যতম সেরা খেলোয়াড়ের মুখোমুখি হব। আমি মনে করি, বিশ্বের সেরা খেলোয়াড় সে (মেসি)।”
তবে শুধু দারুণ ছন্দে থাকা মেসিকে নিয়ে নয় পুরো বার্সেলোনা দলকে নিয়েই ভাবতে চান ভন ডাইক।
“কিন্তু শুধু সে নয়, পুরো দলটাই মানসম্পন্ন। আর আমরা ভালোভাবে প্রস্তুত হব এবং সেটাই আমরা করব।”
“আমাদের দলটাও খুব ভালো। তাই আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। সুতরাং এটা এমন নয় যে আমরা সেখানে ছুটি কাটাব বা তেমন কিছু করব।”
“সমস্যার মুখোমুখি হওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার এবং আমরা থাকব। আশা করি আমরা একটা ভালো ফল পাব অথবা এমন একটা ফল পাব যা নিয়ে আমরা অ্যানফিল্ডে ফিরতে পারি। ফাইনালে পৌঁছাতে আমরা সবকিছুই চেষ্টা করব।”
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত