রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৭:৪৫ এএম
ফরাসি কাপের ফাইনালে রেনের কাছে হারের পর এক সমর্থকের সঙ্গে বাজে ব্যবহার করা নেইমারের সমালোচনা করেছেন পিএসজির কোচ টমাস টুখেল।
শনিবার প্যারিসে ফাইনালে টাইব্রেকারে ৬-৫ গোলে হারে পিএসজি। ম্যাচের পর নিজেদের পদক নেওয়ার জন্য যাচ্ছিলেন পিএসজির খেলোয়াড়েরা। তখন মোবাইলে ভিডিও করতে থাকা এক দর্শকের সঙ্গে বাজে আচরণ করেন নেইমার। হাত দিয়ে মোবাইল ফোন নামিয়ে দেওয়া ছাড়াও মুখে হালকা ঘুষি মারেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। শিষ্যের এমন আচরণ মানতে পারেননি টুখেল।
“আপনি একজন সমর্থকের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়তে পারেন না। আপনি সেটা মোটেই করতে পারেন না।”
“হারের পর মঞ্চে উঠতে যাওয়াটা সহজ নয়। আমার জন্যও এটা খুব কঠিন ছিল, সবার জন্যই - কিন্তু আমাদের এটা মেনে নিতে হবে। যদি আমরা হারি, তবে আমাদের সম্মান দেখাতে হবে।”
এই হারে ফরাসি কাপের আগের চার আসরে শিরোপা জেতা পিএসজিকে চলতি মৌসুমে সন্তুষ্ট থাকতে হচ্ছে লিগ ওয়ানের শিরোপা নিয়েই।
ইনস্টাগ্রামে নিজের আচরণ নিয়ে নেইমার এক মন্তব্যে লিখেন, “আমি কি খারাপভাবে আচরণ করলাম?”
“হ্যাঁ, কিন্তু কেউই নির্বিকার থাকতে পারে না।”
আরেক পোস্টে রোববার ২৭ বছর বয়সী এই ফুটবলার বলেন, “কেউই হারতে পছন্দ করে না, তাই আমি”
“আমাকে জানে এমন যে কেউ জানে যে আমি কতটা প্রতিযোগিতামূলক মনোভাবের এবং হার আমাকে কত বেশি ক্ষুব্ধ করে।”
“কিন্তু হার একজন খেলোয়াড়ের জীবনের অংশ, এটা আমাদের পরিণত করে, ভাবতে শেখায় এবং আরও ভালো করতে সাহায্য করে। আবারও খেলতে পেরে, গোল করতে পেরে এবং মাঠে ভালো বোধ করায় আমি খুশি। কিন্তু আজকের সবচেয়ে বড় অনুভূতিটা দুঃখের।”
দর্শকের সঙ্গে বাজে আচরণের অভিযোগে নেইমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির মধ্যে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করায় শুক্রবার নেইমারকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিন ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত