মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৭ এএম
হত্যা মামলায় গ্রেফতার হওয়া এক আসামি ১৩দিনের মধ্যে আদালত থেকে জামিনে বেরিয়ে ভাড়াটিয়া লোকজন নিয়ে মামলা প্রত্যাহারের জন্য বাদিকে (নিহতের পুত্র) বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। এতে জীবনের নিরাপত্তাহীনতায় ভ‚গছেন বাদি ও তার পরিবারের লোকজনে। এ ছাড়া মামলার অপর পাঁচ আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করে বাদিকে হুমকি দিলেও রহস্যজনক কারণে থানা পুলিশ তাদের গ্রেফতারে অনিহা প্রকাশ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার মুলাদী উপজেলার চরকালেখান গ্রামের।
শুক্রবার দুপুরে মামলার বাদি মাহাতাব হোসেন খান অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে গত ২১ মার্চ পরিকল্পিতভাবে প্রকাশ্যে হামলা চালিয়ে তার বাবা আবুল কাশেম খানকে (৭৫) হত্যা করেছে চাচা ফরহাদ খান ও তার লোকজনে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ফরহাদ খানকে আটক করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে ২২ মার্চ সকালে আটককৃত ফরহাদ খান, ফয়সাল হোসেন, মজিবর রহমান, আফজাল হোসেন, দেলোয়ার হোসেন ও মিলন খানকে আসামি করে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি ফরহাদ খানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করলেও মাত্র ১৩দিনের মধ্যে আদালতের মাধ্যমে সে (ফরহাদ) জামিনে মুক্ত হন। এরপর থেকে ফরহাদ খানসহ অন্যান্য আসামি এবং তাদের ভাড়াটিয়া লোকজনে হত্যা মামলা প্রত্যাহারের জন্য তাকে (মাহাতাব হোসেন) বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। বিষয়টি থানা পুলিশকে জানানো সত্বেও মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে রহস্যজনক ভ‚মিকা পালন করছেন। অভিযোগ অস্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই সাইদ হোসেন জানান, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন উদ্দিন খানের ভাইয়ের পুত্র ফয়সাল খান দীর্ঘদিন থেকে চেয়ারম্যান চাচার দাপটে এলাকায় নানা অপকর্ম করে আসছে। নিহতের পুত্র কাওসার হোসেন জানান, তার দাদা মৃত ডাঃ নুরুল ইসলাম খান মৃত্যুর আগে তার বাবা আবুল কাশেম খানকে ১০ শতক জমি দলিল করে দিয়েছেন। তারা দীর্ঘদিন থেকে ঢাকায় বসবাস করার সুবাধে তার চাচা ফরহাদ খান ওই জমি জোরপূর্বক ভোগদখল করছেন। ঘটনারদিন (২১ মার্চ) সকালে আবুল কাশেম ও কাওসার ঢাকা থেকে বাড়িতে এসে ঘর নির্মাণের জন্য বাড়ির সামনে থেকে কয়েকটি গাছ কাটেন। এর জেরধরে ফরহাদ খানের পুত্র ফয়সাল লোকজন নিয়ে বাড়ির পেছন থেকে তাদের (কাওসার) সম্পত্তির গাছ কাঁটা শুরু করেন। এতে কাশেম খান বাঁধা দিলে ফয়সালসহ মামলার অন্যান্য আসামিরা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে কাশেম খানকে পিটিয়ে হত্যা করে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত