জাটকা নিধনের দায়ে চাঁদপুরে দুই মাসে ১৪৭ জেলের কারাদণ্ড

bcv24 ডেস্ক    ০২:৫১ পিএম, ২০১৯-০৫-০১    471

জাটকা নিধনের দায়ে চাঁদপুরে দুই মাসে ১৪৭ জেলের কারাদণ্ড

মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের পোনা (জাটকা) নিধনের অপরাধে বিভিন্ন মেয়াদে ১৪৭ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত অভয়াশ্রম এলাকায় ৯০ কিলোমিটারে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে একজনকে দুই বছর, ১৩৯ জনক এক বছর করে এবং সাত জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ৩৮ জেলেকে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো বিবরণ থেকে এ তথ্য জানা যায়। 

বিবরণে আরও বলা হয়, দুই মাসে জেলা টাস্কফোর্স ১০৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নদীতে দিন ও রাতে অভিযান করেন ৪৫৮টি। মাছঘাট পরিদর্শন করেন ৩২৬টি, আড়ত পরিদর্শন করেন দুই হাজার ৩৭০টি এবং বাজার এক হাজার ১২৪টি। অভিযানে ১৬ হাজার ৫১১ কেজি জাটকা ও ৯০ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়েছে। একই সময় অভিযানে ৩০ লাখ চিংড়ি রেনু পোনা জব্দ করে নৌ-পুলিশ। কারেন্ট জাল জব্দ করা হয় ২৭২ দশমিক ১৪৭ লাখ বর্গ মিটার। যার আনুমানিক মূল্য ৫৪ কোটি ৪২ লাখ ৯৪৭ টাকা। এসব ঘটনায় জেলা মৎস্য বিভাগ সংশ্লিষ্ট থানায় ১৭১টি মামলা দায়ের করা হয়েছে। 

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাসুদুল হাসান বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত ছিল। জেলা ট্রাস্কফোর্সের সব সদস্য এবং সংবাদমাধ্যমের সহযোগিতা ছিল অভয়াশ্রম বাস্তবায়নে। ১ মে থেকে পদ্মা-মেঘনায় ইলিশসহ অন্যান্য মাছ আহরণে জেলেদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। তবে ১০ ইঞ্চি সাইজের নিচে জাটকা ইলিশ আহরণ সব সময়ই নিষিদ্ধ। এ আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজেদুর রহমান খান বলেন, ইলিশ সম্পদ রক্ষায় অভয়াশ্রমকালীন দুই মাস জেলা প্রশাসন, নৌ-বাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ, জনপ্রতিনিধিসহ সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। সবাই জাটকা রক্ষায় সহযোগিতা করেছেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত