রাজশাহী, বাগেরহাট ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

bcv24 ডেস্ক    ০৯:৪৬ এএম, ২০১৯-০৫-০২    486

রাজশাহী, বাগেরহাট ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

রাজশাহী, বাগেরহাট ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বাজারে শ্যালো ইঞ্চিন চালিত ট্রলির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের হেলপার আবু হানিফ (২৮), বাসের যাত্রী উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ বান্ডাবটতলা গ্রামের মনসুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৪২) ও একই ইউনিয়নের হরিরামপুর দ্বারপাড়া গ্রামের পিয়ার উদ্দিনের স্ত্রী বাদল বেওয়া (৬৫)।

বাঘা থানা পুলিশের ওসি মহসিন আলী জানান, রাব্বী এন্টারপ্রাইজ নামের একটি বাস বাঘা থেকে রাজশাহী যাচ্ছিল। মীরগঞ্জ বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় এটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের হেলপার ও দুই নারী যাত্রী। খবর পেয়ে পুলিশ ও দলকল কর্মীরা গিয়ে আহত ১২ জনকে উদ্ধার করে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এদিকে বাগেরহাটের রামপাল উপজেলার মানিডাঙ্গা এলাকায় ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী বলে জানিয়েছেন রামপাল হাইওয়ে থানার এসআই মলয় রায়।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপালের চেয়ারম্যানের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। এরা হলেন- মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সোহাগ শেখ (৩৫) ও একই উপজেলার মাকোরডন গ্রামের সঞ্জিত রায় (৪৭)

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সামনে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহতের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত