কান চলচ্চিত্র উৎসব : বিচারক দলের নাম ঘোষণা

bcv24 ডেস্ক    ০৮:৩২ পিএম, ২০১৯-০৫-০২    312


কান চলচ্চিত্র উৎসব : বিচারক দলের নাম ঘোষণা

আর মাত্র ১২ দিন বাদেই শুরু হবে কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসর। বিশ্বের রথী-মহারথী ও চলচ্চিত্রানুরাগীদের সমাবেশে কানের সাগরপাড় হয়ে উঠবে মুখর। এরইমধ্যে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক দলের নাম ঘোষণা করা হয়েছে। স্বর্ণ পাম জিতবে কোন ছবি সেই বিচারের ভার থাকবে প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতুর ওপর। এবারই প্রথম ল্যাটিনো-আমেরিকান কেউ মূল বিচারক হলেন। তার নেতৃত্বে কারা থাকবেন সেই তালিকা ঘোষণা করা হয় গত ২৯ শেএপ্রিল। ২০০৬ সালে কানে ইনারিতুর বাবেল ছবির শিশুশিল্পী এল ফ্যানিং এবার বিচারকের আসনে থাকছেন। তিনি এখন ২১ বছরের তরুণী।

২০১৭ সালের কানে পাম দ’রের দৌড়ে থাকা ‘দ্য বিগাইল্ড’ ছবিতে অভিনয় করেন তিনি। এর আগের বছর প্রতিযোগিতা বিভাগে ছিল তার অভিনীত ‘দ্য নিয়ন ডেমন’। 

এবার প্রতিযোগিতা বিভাগের বিচারক দলে আছেন চার মহাদেশের সাতটি ভিন্ন দেশের চার জন পুরুষ ও চার নারী। তালিকায় এল ফ্যানিংয়ের পাশাপাশি অন্য নারীরা হলেন পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর অভিনেত্রী-পরিচালক মায়মুনা এনদাই, মার্কিন নির্মাতা কেলি রাইকার্ড (২০০৮ সালে আঁ সার্তে রিগারে নির্বাচিত ‘ওয়েন্ডি অ্যান্ড লুসি’), গত বছর কানে সেরা চিত্রনাট্যের পুরস্কার জয়ী ইটালিয়ান নির্মাতা অ্যালিস রোরওয়াচার (হ্যাপি অ্যাজ ল্যাজারো)। এ ছাড়া আছেন অস্কার মনোনীত গ্রিসের পরিচালক ইওর্গেস লানতিমোস, কানের গত আসরে ‘কোল্ড ওয়ার’ ছবির জন্য সেরা পরিচালক হওয়া পোল্যান্ডের পাওয়েল পাওলিকস্কি, ২০১৭ সালে কানে গ্রাঁ প্রিঁ জেতা ফরাসি নির্মাতা রবিন ক্যাম্পিলো (১২০ বিপিএম-বিটস পার মিনিট) ও ফরাসি গ্রাফিক ঔপন্যাসিক-নির্মাতা এনকি বিলাল (ইমমর্টাল)। এ ছাড়া কান উৎসবের অফিসিয়াল সিলেকশনের অংশ আঁ সার্তে রিগার বিভাগে বিচারকদের প্রধান থাকবেন লেবানিজ অভিনেত্রী-নির্মাতা নাদিন লাবাকি। তার নেতৃত্বে কাজ করবেন দুই জন করে নারী ও পুরুষ। 

তারা হলেন ফরাসি অভিনেত্রী মারিনা ফয়াস, জার্মান প্রযোজক নুহান সেকারসি, আর্জেন্টাইন নির্মাতা লিসান্দ্রো আলোনসো ও কানের গত আসরে সেরা নবাগত পরিচালক হিসেবে ক্যামেরা দর পুরস্কার জয়ী বেলজিয়ান নির্মাতা লুকাস দন্ত। আগামি ২৪ শে মে আঁ সার্তে রিগার বিভাগের সমাপনী হবে। বিশ্ব চলচ্চিত্রের বৃহত্তর আয়োজন কান উৎসবের ৭২তম আসর শুরু হবে আগামি ১৪ই মে। ওইদিন মার্কিন নির্মাতা জিম জারমাশের ‘দ্য ডেড ডোন্ট ডাই’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হবে। আগামি ২৫ মে বিজয়ীদের নাম জানাবেন প্রতিযোগিতা বিভাগের বিচারকরা।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত