রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:০৫ এএম
সংগীতশিল্পী মিনারের গানের গল্পের নায়ক-নায়িকা হলেন সময়ের অন্যতম দুই টিভিমুখ আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
‘রং পেন্সিল’ নামের বিশেষ এই কাজটি উন্মুক্ত হলো ৩০ এপ্রিল, ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।
মিনারের গাওয়া এই গানটির দুটি লাইন এমন, ‘রং পেন্সিল তোকে কাটতে পারি না কোনও শার্পনারে/ যদি তুই ভেঙে যাস/ রং পেন্সিল তোকে রাঙাতে পারি না মন ক্যানভাসে/ যদি তুই ক্ষয়ে যাস।’ এমন কাব্যময় কথাগুলো লিখেছেন ওমর ফারুক। সুর ও সংগীতায়োজনে ছিলেন অমিত চ্যাটার্জি।
মিনার রহমান/ ছবি: সাজ্জাদ হোসেন গানটির কথার সূত্র ধরে এর গল্পনির্ভর দৃশ্য সাজিয়েছেন মাহমুদুর রহমান হিমি। যেখানে নায়ক আর নায়িকা হিসেবে জুটি বাঁধলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
‘রং পেন্সিল’ প্রসঙ্গে মিনার বলেন, ‘বেশ কিছুদিন আগে গানটিতে কণ্ঠ দেই। এটি একটি কাব্যনির্ভর কথাভিত্তিক গান। কথা, সুর ও সংগীত মিলিয়ে গানটি চমৎকার হয়েছে। ভিডিওটিও রুচিশীল হয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইব-এ।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত