রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:০০ এএম
‘আল্লাহ কে বান্দে’, ‘তেরি দিওয়ানি’ বা ‘যো ভি হো কাল ফির আয়েগা’- গানগুলো শোনেননি এমন শ্রোতা খুব কম পাওয়া যাবে। এ গানগুলোর গায়ক ভারতের কৈলাশ খের।
এগুলোই এবার তিনি নতুনভাবে গাইলেন বাংলাদেশের একটি বিশেষ শোতে হাজির হয়ে।
আর এ কারণে বলিউডের এই শিল্পী এখন ঢাকায় অবস্থান করছেন। চলতি সপ্তাহে ঢাকায় এসেছেন তিনি। রিহার্সেল শেষে গতকাল রাতে চ‚ড়ান্ত শুটিংয়ে অংশ নিয়েছেন সুফি ঘরানার এই শিল্পী।
বিষয়টিনিশ্চিত করেছেন গানবাংলা চ্যানেলের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। তার সংগীত নির্দেশনায় গানবাংলা টিভি’র জন্য নির্মিত অত্যন্ত জনপ্রিয় লাইভ গানের আয়োজন ‘উইন্ড অব চেঞ্জ’ এর জন্য কৈলাশের এই ঢাকা সফর।
সংগীত পরিচালক তাপসের নেতৃত্বে চলছে প্র্যাকটিস পর্বকৌশিক হোসেন তাপস বলেন, ‘‘সব আল্লাহপাকের ইচ্ছা। আমি বরাবরই স্বপ্ন দেখেছি দেশ ও বিদেশের সংগীতের সেরা মানুষগুলোকে একটি প্ল্যাটফর্মে দাঁড় করানোর। সেই জার্নিটা শুরু করেছি ‘উইন্ড অব চেঞ্জ’ দিয়ে। এবার আমরা চতুর্থ আসর করছি। চেষ্টা করছি দেশের সেরাদের পাশাপাশি এবার বিদেশের সেরাদেরও আনার। সেই ধারাবাহিকতায় এবার ভারত থেকে এসেছেন অসাধারণ তিন শিল্পী কৈলাশ খের, পাপন ও অদিতি সিং শর্মা। তারা আমাদের সঙ্গে কাজ করে মুগ্ধতা প্রকাশ করেছেন। আমরাও চেষ্টার কোনও ত্রুটি করিনি। এমন শিল্পী আরও আসবেন। আমরা বাংলাদেশ ও দেশের মিউজিককে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়েই কাজটা করছি। নিশ্চয়ই আল্লাহ সহায় হবেন আমাদের।’’
এবার ‘উইন্ড অব চেঞ্জ’-এর চতুর্থ সেশন শুরু হয়েছে। এর আগেরগুলোতে দেশি গায়করা প্রাধান্য পেলেও, এবার থাকছে বিদেশি শিল্পীদের উপস্থিতিও। জানালেন আয়োজনটির প্রযোজক ফারজানা মুন্নী।
এবারও বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা যন্ত্রশিল্পীরা রয়েছেন পুরো আয়োজনে।
শুটিং ফ্লোরে পাপনের সঙ্গে সংগীত পরিচালক তাপস ও প্রযোজক ফারজানা মুন্নীইতোপূর্বে ‘উইন্ড অব চেঞ্জ’-এর বিভিন্ন সিজনে অংশ নিয়েছেন সংগীতশিল্পী ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, বারী সিদ্দিকী, জানে আলম, অদিতি মহসিন, সুবীর নন্দী, কৌশিক হোসেন তাপস, জেমস, আইয়ুব বাচ্চু, মিজান, হাবিব, বালাম, ব্যান্ড চিরকুট, হৃদয় খান, শাহানা বাজপেয়ী, চিশতী বাউল, তপু, পুলক, লুইপা, এলিটা, পথিক নবীসহ অনেকে।
যন্ত্রসংগীতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা যন্ত্রশিল্পীরা। এ তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের চেলো বাদক আট ইউম মেনিকিয়ান, লাটভিয়ার পিয়ানোশিল্পী এনা ভাইভ, যুক্তরাষ্ট্রের ড্রামার টনি পার্কার, রাশিয়ার অপেরাশিল্পী এনা এমিলিয়া নোভা, একই দেশের ভায়োলিন বাদক এনা রাকিতা, ড্রামার নেলি বুভুজাংকা ও বেজ গিটারিস্ট আন্তন ডেভিডিয়ান্স, অপেরাশিল্পী এনা এমিলিয়া নোভা, এডেলিনা, ভারতের খ্যাতিমান অ্যাকুস্টিক গিটারিস্ট সঞ্জয় দাস, বেজ গিটারিস্ট মোহিনী দে, ইলেকট্রিক গিটারে রিদম শ’, সেতারে পূর্বায়ন চ্যাটার্জি, সন্তুরে সন্দীপ চট্টোপাধ্যায়, এস্রাজে আরশেদ খান এবং ম্যাণ্ডোলিনে রাজেস উপ্পালাপু।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত