রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:০৪ এএম
বলিউড ভাইজান সালমান খানের নতুন কোনো সিনেমার ঘোষণা মানেই বিশ্বজুড়ে উচ্ছ্বাস। ভক্তকুলে হইহই রব। আর তিনি কখনো নিরাশ করেন না। আসছে ঈদে মুক্তি পাচ্ছে সালমানের বহুল প্রতীক্ষিত ‘ভারত’। যত দিন যাচ্ছে, নতুন নতুন চমক হাজির হচ্ছে ভক্তদের সামনে। গতকাল মুক্তি পেয়েছিল ‘চাশনি’র টিজার, আর আজ পুরো গান।
সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়ন ভক্তকুলে বিস্ময় সৃষ্টি করেছে। দুই তারকার রোমান্টিক ব্যালাডে মুগ্ধ অনুরাগীরা।
‘দিল দিয়া গালান’-এর পর ফের ‘চাশনি’ গানে ভালোবাসার নতুন রূপ দেখালেন সালমান-ক্যাটরিনা। নিঃসন্দেহে বলা যায়, চলতি বছরের অন্যতম সেরা রোমান্টিক গান ‘চাশনি’।
মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ‘চাশনি’ গানটির ভিডিও শেয়ার দিয়েছেন সালমান খান। ক্যাপশনে লিখেছেন, ‘ইশক-দি-চাশনি, প্রকাশিত হলো চাশনি গান।’ অমনিই ভক্তরা দেখা শুরু করেন সালমান-ক্যাটরিনার রসায়ন। নতুন রসায়নে উচ্ছ্বসিত ভক্তকুল।
শুধু সিনেমার রসায়নই নয়, বাস্তব জীবনেও সালমান-ক্যাটরিনার সুসম্পর্ক কারো অজানা নয়। বলিউডে একসময় জোর গুঞ্জন ছিল, চুটিয়ে প্রেম করছেন তাঁরা। যদিও পরে বিচ্ছেদ হয়ে যায়। তবে এখনো দুজনের গভীর বন্ধুত্ব রয়েছে। খানদান পরিবারেও যাতায়াত আছে ক্যাটরিনার।
টুইটারে অনেক সালমান-ভক্ত গানটি রিটুইট করেছেন। কেউ লিখেছেন, ‘বর্ষসেরা গান।’ একজন লিখেছেন, ‘সুপার সং ভাই। লাভ ইউ সালমান ভাই।’
তবে এক ভক্ত গানটিতে সালমান-ক্যাটরিনার প্রেমময় দৃশ্যে অতি-উচ্ছ্বসিত। তুলেছেন বিয়ের প্রসঙ্গ। গানটি রিটুইট করে সুষমা সাহু নামের ওই ভক্ত ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসি সালমান, দুজনকে দেখতে দারুণ লাগছে। প্লিজ, ক্যাটরিনাকে বিয়ে করো।’একেবারে হৃদয় দিয়ে গেয়েছেন অভিজিৎ শ্রীবাস্তব। শ্রুতিমধুর ‘চাশনি’। চার্টবাস্টার স্লো মোশন’-এরপর সুরকার বিশাল-শেখর সংগীতপ্রেমীদের হাতে তুলে দিলেন প্রেমপূর্ণ ‘চাশনি’। ইশরাদ কামিলের গীতিকবিতা বরাবরের মতোই হৃদয়স্পর্শী।
চলতি বছরের ঈদে মুক্তি পাবে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’। ব্লকবাস্টার সিনেমা ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর ফের আলির সঙ্গে কাজ করলেন সালমান। সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।
‘ভারত’-এ সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের। ৫ জুন মুক্তি পাবে এ ছবি। সূত্র : বলিউড বাবল
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত