আসছে ঈদে মুখোমুখি হচ্ছেন ববি- বুবলী

bcv24 ডেস্ক    ০৮:৩৫ পিএম, ২০১৯-০৫-০২    548


আসছে ঈদে মুখোমুখি হচ্ছেন ববি- বুবলী

ঈদ মানেই আনন্দ, আর এই ঈদকে রাঙাতে সিনেমাপ্রেমী মানুষ ভিড় করেন সিনেমা হলে। মুক্তি পায় বড় বাজেটের ব্যয় বহুল চলচ্চিত্র। আসন্ন ঈদকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে শাকিব খানের দুটি চলচ্চিত্র। ‘নোলক’ ও ‘পাসওয়ার্ড’ শিরোনামে এই দুই ছবি নিয়ে মুখোমুখি হচ্ছেন নায়িকা ববি ও বুবলী।

‘নোলক’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নায়িকা ববি, ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী।

‘নোলক’ ছবির গল্প, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাবে জানিয়ে  তিনি বলেন, “সম্প্রতি ‘নোলক’ ছবিটি প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডের অনুমতি পেয়েছি। গতকাল হাতে পেয়েছি সেন্সর ছাড়পত্র। এতে ছবিটি মুক্তি দিতে আর কোনো বাধা রইল না। আসন্ন ঈদে ছবিটি মুক্তির দেওয়ার পরিকল্পনা করেছি। এরইমধ্যে আমরা মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেছি।”

ফেরারী ফরহাদ আরো বলেন, “‘নোলক’ একেবারেই গল্পনির্ভর একটি চলচ্চিত্র। অন্য কোনো ছবির নকল নয়। দর্শক এখন মৌলিক গল্পের ভালো মানের ছবি দেখতে চায়, যে কারণে ছবিটি নিয়ে আশাবাদী। ছবিতে শাকিব খানের সাথে জুটিবেঁধে অভিনয় করেছেন নায়িকা ববি। এর আগেও শাকিব-ববি জুটি দর্শক পছন্দ করেছেন।”

‘পাসওয়ার্ড’ ছবির পরিচালক মালেক আফসারী বলেন, ‘আমরা আসন্ন ঈদে ছবিটি মুক্তি দিচ্ছি। এরইমধ্যে সিনেমা হলে ছবিটি বুকিং করেছে সিনেমা হল মালিকরা।  গতকাল আমরা ছবিটি দেখেছি। আমি পরিচালক হিসেবে তৃপ্ত, শাকিব খানও ছবিটি নিয়ে প্রশংসা করেছেন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। এরইমধ্যে তিনি শাকিব খানের সাথে একাধিক ছবিতে অভিনয় করেছেন এবং দর্শক ছবিগুলো পছন্দ করেছেন।

সাকিব ইরতেজা সনেট প্রযোজিত ও পরিচালিত ‘নোলক’ ছবিতে শাকিব খান ও ববি ছাড়াও অভিনয় করছেন ওমর সানি, মৌসুমী ও তারিক আনাম খান। ছবিটি প্রযোজনা করেছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।

‘পাসওয়ার্ড’ ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী। এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন শবনম বুবলী। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত