আবারো নির্মাণে মিলন

bcv24 ডেস্ক    ০৮:৩৬ পিএম, ২০১৯-০৫-০২    612


আবারো নির্মাণে মিলন

থিয়েটারে অভিনয়ে হাতেখড়ি। এরপর পা রাখেন টিভি পর্দায়। চ্যানেল আইতে প্রচারিত ‘রঙের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। একে একে ‘জয়িতা’, ‘প্রজাপতিকাল’, ‘হাতকুরা’, ‘মধুময়রা’, ‘অতঃপর, ‘শুভাগমন’সহ অসংখ্য দর্শকপ্রিয় নাটকের মাধ্যমে অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পান। অভিনয়ের টানে ছেড়ে দেন চাকরি। বলছি, এই সময়ের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের কথা।

ছোট-বড় দুই পর্দাতেই মিলন নিজেকে ভার্সেটাইল অভিনেতা হিসেবে বারবার প্রমাণ করেছেন। অভিনয়ের বাইরে তিনি নির্দেশনা দিয়েছেন। ১৯৯৯ সালে প্রথম নাটক নির্মাণ করেন আনিসুর রহমান মিলন। পরের বছরেও তার নির্দেশিত নাটক পেয়েছিলেন দর্শক। দীর্ঘ বিরতি দিয়ে ২০১৮ সালে আবার নির্মাণ করেন নাটক তিনি। আসন্ন ঈদকে টার্গেট করে আবার নির্মাণে এলেন জনপ্রিয় এই অভিনেতা।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে বৃহস্পতিবার দুপুরে আনিসুর রহমান মিলন তার চতুর্থবারের মতো নির্মাণে আসার খবর দিয়েছেন। বললেন, পূবাইলে শুটিং করছি। বুধবার শুটিং থেকে শুটিং শুরু করেছি। বৃহস্পতি ও শুক্রবার করলেই শেষ হবে। এটি ৭ পর্বের একটি ধারাবাহিক। নাম ‘আব্বা উকিল ডাকবো’। প্রচার হবে একটি বেসরকারি টেলিভিশনে।

আনিসুর রহমান মিলন নির্দেশিত ‘আব্বা উকিল ডাকবো’ নাটকের গল্প ও চিত্রনাট্য করেছেন বিপ্লব হায়দার। নাটকটিতে মিলন নিজেও অভিনয় করছেন। আরও যারা অভিনয় করছেন তারা হলেন জাকিয়া বারী মম, নাজিরা মৌ, আখম হাসান, শাহনাজ সুমি, ফারুক হোসেন, সঞ্জীব, মাসুদ রানা মিঠু, আমিরুল হক চৌধুরী, শবনম পারভিন প্রমুখ।

নিজের নির্দেশিত নাটক প্রসঙ্গে মিলন বলেন, নাটকের গল্পের উপর বেশি গুরুত্ব দিয়েছি। কমেডি নির্ভর গল্প তবে দর্শকদের কাছে কোনোভাবেই ভাঁড়ামি মনে হবে না। গল্পের মধ্যে বিভিন্ন সিচুয়েশন রয়েছে, গল্প ধরে পূর্ণ ব্যাখ্যা দেয়া হয়েছে। এরমধ্যে দর্শকদের ভালো লাগার উপকরণ থাকবে, হাস্যরস থাকবে।

তিনি বলেন, মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে থেকে নাটক পরিচালনা করছি। তবে নিয়মিত হওয়ার ইচ্ছে নেই। কারণ, আমি একজন অভিনেতা। এটাই থাকতে চাই।

নাটকের পাশাপাশি বড়পর্দায় আনিসুর রহমান মিলন অভিনীত অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো অনেক সাধের ময়না, দেহরক্ষী, রাজনীতি ও আলতা বানু।

সর্বশেষ তার মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্বপ্নের ঘর’। আগামীতে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ ছাড়াও তার অভিনীত একাধিক ছবি নির্মাণাধীন।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত