রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:১৩ এএম
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি মিসেল ওবামা’র প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাইয়ার গ্রাউন্ডস’। প্রতিষ্ঠানটির সঙ্গে ২০১৮ সালে চুক্তি হয় নেটফ্লিক্সের। দুই প্রতিষ্ঠান মিলে কী নির্মাণ করবে তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। আগ্রহিদের এবার সেই তথ্য জানালেন বারাক ও মিসেল ওবামা। ‘হাইয়ার গ্রাউন্ডস’ সাতটি অডিও-ভিজ্যুয়াল নির্মাণ করেছে নেটফ্লিক্সের জন্য। সাতটি প্রকল্পের মধ্যে সবচেয়ে আকর্ষনীয় হচ্ছে ফ্রেডরিক ডগলাসের জীবনী। দাস প্রথা বন্ধের জন্য প্রথম পদক্ষেপ নিয়েছিলেন ডগলাস। ডেভিড ডব্লিউ ব্লাইডের লেখা পুলিৎজার পুরস্কার পাওয়া বায়োগ্রাফি বই অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেন,
‘আমরা চাই বিনোদনের চেয়ে একটু বেশি কিছু করতে। প্রোডাকশনগুলো যেন মানুষকে শিক্ষিত করে এবং অনুপ্রেরণা জোগায় সেই চেষ্টা করেছি আমরা।
আশাকরি জাত ও শ্রেণী বিভিক্তি, গণতন্ত্র এবং মৌলিক অধিকারের মতো বিষয়গুলো সামনে এনে এর সঠিক প্রয়োগে আমাদের কাজগুলো মানুষকে উদ্বুদ্ধ করবে।’ যোগ করেন ওবামা। ‘হাইয়ার গ্রাউন্ডস’ নির্মিত বাকি ছয়টি প্রোডাকশন হচ্ছে- আমেরিকান ফ্যাক্টরি- চাইনিজ উচ্চ প্রযুক্তির সঙ্গে আমেরিকার শ্রমিকদের দ্বন্দ্ব নিয়ে তথ্যচিত্র। ক্রিপ ক্যম্প- শারীরিক ও মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের অধিকার বিষয়ে তথ্যচিত্র। ওভারলুক অবিটিউয়ারিস- নিউইয়র্ক টাইমসে প্রকাশিত সিরিজ প্রতিবেদন অবলম্বনে তথ্যচিত্র। যেখানে উঠে এসেছে অলিখিত মৃত্যু বা যে মৃত্যু চাপা পড়ে থাকে। লিসেন টু ইউর ভেজিটেবলস অ্যান্ড ইট ইওর প্যারেন্টস- বাচ্চাদের খাবার নিয়ে একটি আধা ঘণ্টার সিরিজ। দ্য ফিপ্থ রিস্ক- মাইকেল লুইসের লেখা বই থেকে নেয়া হয়েছে মূল ঘটনা।
আমেরিকান গণতন্ত্র, সাইবার হ্যাকিং এবং ভুল খবরের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে এই তথ্যচিত্র। ব্লুম- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিউ ইয়র্কের এগিয়ে যাওয়া নিয়ে নির্মিত হয়েছে এই তথ্যচিত্র। তথ্যচিত্রগুলোর মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত