মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৪:৩৫ এএম
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। ২০১৭ সাল থেকে দায়িত্বরত উইলিয়ামসনকে বুধবার পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সদ্য বিদায়ী প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) বৈঠকে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে সংক্রান্ত এক আলোচনার তথ্য ফাঁস করে দিয়েছেন। গেভিন উইলিয়ামসন অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। যুক্তরাজ্যের সবচেয়ে সিনিয়র মন্ত্রীরা দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য। প্রয়োজনে সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরও এর বৈঠকে ডাকা হয়। বৈঠকগুলোতে সভাপতিত্ব করেন খোদ প্রধানমন্ত্রী।
সরকারের সবচেয়ে গোপনীয় ও স্পর্শকাতর বিষয়গুলো নিয়েই এখানে আলোচনা হয়।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গত সপ্তাহের বৈঠকে হুয়াওয়ে-কে ফাইভ জি নেটওয়ার্কের কাজ দেওয়া নিয়ে কথা বলেন মন্ত্রীরা। দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, হুয়াওয়ে-কে ফাইভ জি নেটওয়ার্কের কাজ দেওয়া নিয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে আলোচনা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমে বিষয়টি উঠে আসলে সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস ছাড়াও এমন এক সময়ে ঘটনাটি ফাঁস হয়েছে যখন হুয়াওয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপড়েন চলছে। ফলে বিষয়টি সংবাদমাধ্যমে চলে আসায় অস্বস্তিতে পড়ে থেরেসা মে সরকার।
প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, এ ঘটনার তদন্তে গেভিন উইলিয়ামসন-এর দায়িত্বহীনতার প্রমাণ মিলেছে। তার বাইরে অন্য কাউকে দায়ী করার মতো প্রমাণ পাননি তদন্তকারীরা। ফলে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। তবে বিবিসি-র কাছে উইলিয়ামসন দাবি করেছেন, তার বিশ্বাস ঘটনার পূর্ণ তদন্ত হলে তিনি নিজেকে নিরাপরাধ প্রমাণ করতে পারবেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত