‘ফণী’ আতঙ্কে আট লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে ভারত

bcv24 ডেস্ক    ০৮:৪৫ পিএম, ২০১৯-০৫-০২    253


‘ফণী’ আতঙ্কে আট লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে ভারত

বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’ নিয়ে বাংলাদেশের পাশাপাশি উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে ভারতের উপকূলীয় এলাকার মানুষ। ঝড়টি ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আট লাখের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্র সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ঝড়টির অবস্থান ছিল ওই উপকূল থেকে ৪৫০ কিলোমিটার দূরে। শুক্রবার বিকালের পর এটি ওড়িশার পুরী শহরের দক্ষিণ উপকূলে আচড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ফণী আঘাত হানার আশঙ্কায় ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চল রেলওয়ে ৪৩টির বেশি ট্রেনের যাত্রা বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আগামি দুইদিন এসব ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ওড়িশা ও পশ্চিমবঙ্গে ত্রাণবাহী গাড়ি ও ট্রেন প্রস্তুত রাখা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

উপকূলীয় এলাকা থেকে পর্যটকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের মধ্যেই সৈকতশহর পুরী ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে পর্যটকদের। নিতান্ত প্রয়োজন না হলে আগামী শনিবার পর্যন্ত কোনো পর্যটক যাতে পুরী এলাকায় না যান, সে ব্যাপারেও অনুরোধ করা হয়েছে।

ঝড়ে রেল লাইনের ক্ষয়ক্ষতি হলে তা যেন দ্রুত মেরামত করা যায় সেজন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কোনও জায়গায় যদি রিলিফ ট্রেন পাঠাতে হয় সে ব্যবস্থাও করে রাখা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ওড়িশা সরকারের আবেদনের ভিত্তিতে রাজ্যের উপকূলবর্তী ১১ জেলা থেকে লোকসভা নির্বাচনের জন্য নির্ধারিত নির্বাচনি আচরণবিধি তুলে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন সংক্রান্ত কর্মকাণ্ডে যেন ব্যাঘাত না ঘটে তা নিশ্চিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত