খুলনায় ভাংচুরের অভিযোগে পাটকল শ্রমিকদের বিরুদ্ধে মামলা

bcv24 ডেস্ক    ০৭:৪৮ পিএম, ২০১৯-০৪-০৬    340

খুলনায় ভাংচুরের অভিযোগে পাটকল শ্রমিকদের বিরুদ্ধে মামলা

পাটকলের শ্রমিকদের ধর্মঘট-অবরোধের সময় মধ্যে খুলনায় পুলিশ বক্সে হামলার ঘটনায় অজ্ঞাত পরিচয় ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দুপরে নগরীর নতুন রাস্তা মোড়ে পাবলা পুলিশ বক্সে এ হামলার ঘটনায় চার পুলিশ আহত হন। 

দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, এ ঘটনায় এসআই অমিত কুমার বাগচী বাদী হয়ে রাতেই মামলাটি দায়ের করেন। পাটকল শ্রমিকদের বিক্ষোভের মধ্যে নতুন রাস্তা মোড়ের পুলিশ বক্সে এক শ্রমিককে আটকে রাখার গুজব ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা সেখানে ঢিল ছোড়ে এবং ভাংচুর চালায়। এ সময় এক পরিদর্শকসহ চার কনস্টেবল আহত হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি। 

তিনি আরও বলেন, পুলিশ বক্সে ভাংচুর, চার পুলিশ সদস্য আহত ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ এনে এ মামলাটি দায়ের করা হয়। মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ নয় দফা দাতিতে পাটকল শ্রমিক লীগ সিবিএ ননসিবিএ পরিষদের ডাকে মঙ্গলবার ভোর থেকে টানা ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করেন পাটকল শ্রমিকেরা। এ ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত সড়ক-রেলপথ অবরোধ কর্মসূচিও করেন তারা। 

সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ এর সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ড-গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদান, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাট কেনার বরাদ্দ বাড়ানো, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে ‘বিএমআরই’ করার দাবি রয়েছে এই নয় দফার মধ্যে। 

খুলনার রাষ্ট্রয়াত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম, ইস্টার্ন জুট মিল এবং যশোরের কার্পেটিং ও জেজেআই জুট মিলে বর্তমানে ১৩ হাজার ২৭১ জন শ্রমিক কর্মরত রয়েছে। পাটকল শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মোতাহার উদ্দিন জানিয়েছেন, বিজেএমসির আহ্বানে শ্রমিক নেতারা শনিবার ঢাকায় বৈঠকে বসবেন। এই বৈঠক শেষে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক নেতারা তৃতীয় দফা আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করবেন। রোববার ঢাকায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-ননসিবিএ পরিষদ যৌথভাবে মজুরি কমিশন বাস্তবায়ন এবং নয় দফা দাবি আদায়ে পাটকল ধর্মঘট শেষ হলেও গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় আজ শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগদান করবেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত