রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৭:৪৭ এএম
ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বিশ্বকাপের বাকি আর মাত্র ২৭ দিন। চারদিকে সাজ সাজ রব। দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে পাশাপাশি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞরাও পার করছেন ব্যস্ত সময়। কোন দল অভিজ্ঞতায় এগিয়ে, কোন কোন দল যাবে সেমিফাইনালে-ফাইনালে এমন সব মন্তব্য নিয়ে চলছে বিশেষজ্ঞদের কথার লড়াই। কেউ কেউ দিচ্ছেন পছন্দের সেরা বিশ্বকাপ একাদশ।
বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির কাছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানতে চায় তার দৃষ্টিতে বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ কোনটি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তার সেরা একাদশে জায়গা দেননি কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও সময়ের সেরা ব্যাটসম্যান ব্রায়ান লারাকে।
আফ্রিদির সাজানো সর্বকালের সেরা একাদশে ভারত থেকে সুযোগ পেয়েছেন একমাত্র বিরাট কোহলি। নিজ দেশ পাকিস্তান থেকে আছেন পাঁচজন, তবে আফ্রিদির সেরা একাদশে জায়গা হয়নি পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের।
আফ্রিদির বাছাইকৃত সর্বকালের সেরা একাদশ:
সাঈদ আনোয়ার (পাকিস্তান), অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), ইনজামাম-উল-হক (পাকিস্তান), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), ওয়াসিম আকরাম (পাকিস্তান), গ্ল্যান ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), শোয়েব আখতার (পাকিস্তান), সাকলায়েন মুশতাক (পাকিস্তান)।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত