লিভারপুল কোচ হাল ছাড়তে নারাজ

bcv24 ডেস্ক    ০৯:০৭ পিএম, ২০১৯-০৫-০২    546


লিভারপুল কোচ হাল ছাড়তে নারাজ

শেষ চারের প্রথম লেগে বার্সেলোনার মাঠে বড় হারের পর টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছানোটা কঠিন হয়ে উঠেছে বলে মনে করেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে হাল ছাড়তে রাজি নন এই জার্মান। প্রতিপক্ষের মাঠে দলের আক্রমণাত্মক ফুটবলে নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার কাম্প নউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারে লিভারপুল। ২৬তম মিনিটে স্বাগতিকদের প্রথম গোল এনে দেন লুইস সুয়ারেস। দ্বিতীয়ার্ধের দুই গোলে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। এরপরও শিষ্যদের খেলায় নিজের সন্তুষ্টির কথা জানান ক্লপ।

“আমরা যা পেলাম, এর চেয়ে আরও অনেক বেশি আমাদের প্রাপ্য ছিল কিনা আমি নিশ্চিত নই। আমরা সত্যি দারুণ একটা ম্যাচ খেললাম, কিন্তু শেষ পর্যন্ত তারা তিনটা গোল করল এবং আমরা একটাও করতে পারলাম না। এটা আমাদের মানতেই হবে।”

“একজন কোচ হিসেবে, কিভাবে আমরা খেললাম সেটাই আমি মূল্যায়ন করি। আমি পুরোপুরি খুশি এবং ছেলেদের জন্য গর্বিত।”

“আমি মনে করি, এটা ছিল চ্যাম্পিয়ন্স লিগে আমাদের খেলা সেরা ম্যাচ। শুধু এই বছরে নয় একই সঙ্গে গত বছর ধরলেও। এমন একটা প্রতিপক্ষের বিপক্ষে, এ ধরনের ফুটবল খেলায় আমি পুরোপুরি খুশি ছিলাম।”

ঘরের মাঠে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর আশা ছাড়তে চান না ক্লপ।

“কারণ এটা ফুটবল, কিন্তু আমি এভাবে বলতে চাই যে এই ম্যাচের আগে আমাদের আরও ভালো সুযোগ ছিল।”

“এটা কঠিন হবে কারণ প্রতিপক্ষ বার্সেলোনা। তারা প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলতে পারে যা আমাদের খুব বেশি সাহায্য করবে না।”

“এটা ফুটবল আর সে কারণেই আমাদের এখনও চেষ্টা করা উচিত”। 

৭ মে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে হবে শেষ চারের ফিরতি পর্ব।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত