রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:৪৩ এএম
চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে বার্সেলোনার মাঠে বড় হারের পর প্রতিযোগিতার টানা দ্বিতীয় ফাইনালে পৌঁছানোর আশা ছাড়ছেন না লিভারপুলের অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক। নিজেদের মাঠে ফিরতি পর্বে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাস ধরে রেখে কঠোর পরিশ্রম করে যেতে চান ডাচ এই ফুটবলার
বুধবার কাম্প নউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারে লিভারপুল। ২৬তম মিনিটে স্বাগতিকদের প্রথম গোল এনে দেন লুইস সুয়ারেস। ৭৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। সাত মিনিট পর পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের দারুণ এক ফ্রি-কিকে অতিথিদের বড় হার নিশ্চিত হয়। ম্যাচের পর হাল না ছেড়ে ইতিবাচক থাকার কথা জানান ভন ডাইক।
“আমরা খুব ভালো কিছু সুযোগ পেয়েছিলাম - একটা গোল করা উচিত ছিল। আর তারাও চতুর্থ গোল করতে পারত - কিন্তু ফলাফলটা ৩-০ এবং অ্যানফিল্ডে আমাদের একটা বড় কাজ করার আছে।”
“পুরো মৌসুম জুড়েই আমরা দেখিয়েছি যে আমরা কখনও হাল ছাড়ি না। আমাদের সবাইকে একসঙ্গে হতে হবে এবং দেখাই যাক কি হয়।”
“আমরা শুধু নিজেদের ওপর বিশ্বাসই রাখতে পারি এবং কঠোর পরিশ্রম করাটা চালিয়ে যেতে পারি। আমরা ইতিবাচক থাকতে পারি এবং এখানে উদ্বেগের কোনো কারণ নেই।”
আগামী মঙ্গলবার অ্যানফিল্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত