মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৬ এএম
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চিংড়িঘেরের বিরোধে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, গত বুধবার দুপুরে উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর বিলে তাকে কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত মোনায়েম হোসেন গাইন (৪৫) জেলার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের শাহাজুদ্দীন গাইনের ছেলে।
নিহত মোনায়েমের ভাই ইউপি সদস্য গোলাম কাইয়ুম গাইন বলেন, বালিয়াপুর বিলে প্রায় ২২ বিঘা জমির একটি চিংড়িঘের নিয়ে ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানার সঙ্গে ইউপি সদস্য নজরুল ইসলাম গাইনের প্রায় ২০ বছর ধরে বিরোধ চলছে। মঙ্গলবার রাতে নজরুলের দখলে থাকা ঘেরটি চেয়ারম্যান সানার লোকজন ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দখলে নেয়। গত বুধবার নজরুলের লোকজন ঘেরটি পাল্টা দখলে নেয়।
এ সময় চেয়ারম্যানের লোকজন নজরুলের পক্ষের মোনায়েমকে দা দিয়ে কুপিয়ে জখম করে। হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে চেয়ারম্যান সানা দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
ওসি বিপ্লব বলেন, এ ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওই ঘের নিয়ে এই দুই পক্ষ প্রায়ই বিরোধে জড়ায় বলে তিনি জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত