ময়মনসিংহে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

bcv24 ডেস্ক    ০৭:৫৫ পিএম, ২০১৯-০৪-০৬    349

ময়মনসিংহে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

চাঁদাবাজিসহ চারটি মামলার আসামি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের চেয়ারম্যান ইরাদ সিদ্দিকী ইরাদকে গ্রেফতার করতে গিয়ে উল্টো হামলার শিকার হয়েছে পুলিশ। পরে ওই চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। 

গত বৃহস্পতিবার চেয়ারম্যান ইরাদকে গ্রেফতার করতে গেলে সহযোগীদের নিয়ে ইরাদ সিদ্দিকী এ হামলা চালিয়েছেন বলে জানায় পুলিশ। হালুয়াঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম 

তালুকদার জানান, চেয়ারম্যান ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ চারটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করতে যায় পুলিশ। 

এ সময় হালুয়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল চন্দ্র সরকার, উপপরিদর্শক (এসআই) শামসুর রহমান ও কনস্টেবল বেলাল হোসেনের ওপর সহযোগীদের নিয়ে হামলা চালান ইরাদ সিদ্দিকী। এ সময় পুলিশের সঙ্গে থাকা সিএনজি ভাঙচুর ও সিএনজির চালক হাফিজুরকেও মারধর করা হয়। 

পরে আহত ওই তিন পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নেন। আহত অবস্থায় সিএনজিচালক হাফিজুরকে হালুয়াঘাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ওসি জাহাঙ্গীর আলম তালুকদার অতিরিক্ত পুলিশ নিয়ে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে চেয়ারম্যান ইরাদ সিদ্দিকীকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালানো ও ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি জাহাঙ্গীর।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত