মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৬ এএম
অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী এগিয়ে আসায় প্রতিক‚ল আবহাওয়ার শঙ্কায় সারা দেশে সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। সেই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় বিআইডাব্লিউটিএ-এর সকল কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার সকালে তিনি বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সকল রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে। ফণী বাংলাদেশ উপক‚লের ৯১৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে যাওয়ার পর সতর্কতার মাত্রা বাড়িয়ে মোংলা, পায়রায় ৭ নম্বর এবং চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া কক্সবাজার সমুদ্র বন্দরকে আগের মতই ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া দেশের নদী বন্দরগুলোতে ১ নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে, যা পরে বাড়ানো হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আফতাব উদ্দীন জানিয়েছেন। অতি প্রবল এ ঘূর্ণিঝড় ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে শুক্রবার ভারতের পুরীর কাছে গোপালপুর ও চাঁদবালির মাঝামাঝি এলাকা দিয়ে ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এরপর সন্ধ্যার দিকে ফণী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
বাংলাদেশে এখনও ঘূর্ণিঝড়ের প্রভাব তেমন একটা দেখা না গেলেও শুক্রবার সকাল থেকেই ঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাব বাংলাদেশের খুলনা অঞ্চলে দেখা যেতে পারে। ঘূর্ণিঝড় উপক‚ল অতিক্রম করার সময় উপক‚লীয় নিচু এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। পাশাপাশি চলতে পারে ভারি থেকে অতি ভারি বর্ষণ।
বিআইডাব্লিউটিএ-এর জন সংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বলেন, সাধারণত নদী বন্দরে ২ নম্বর বিপদ সংকেত থাকলে ৬৫ ফুটের চেয়ে ছোট সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে উপক‚লে বিপদ সংকেত জারি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি সব নৌযানকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট অচল: ঘূর্ণিঝড় ফণীর সবশেষ অবস্থান জানতে একসঙ্গে অনেকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করায় সাময়িকভাবে অচল হয়ে গেছে গুরুত্বপূর্ণ ওই ওয়েবসাইট। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পুরো অন্ধকারে পড়ে সংস্থাটি। হটলাইনে ফোন করেও মানুষ আবহাওয়ার খবর জানতে পারছিল না।
বৃহস্পতিবার বেলা সোয়া ২টায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, একসঙ্গে অনেক হিট হওয়ায় ওয়েবসাইট হ্যাং হয়ে গেছে।
ওয়েবসাইট ঠিক করতে ঘণ্টা চারেক সময় লাগতে পারে জানিয়ে তিনি বলেন, আমাদের ইন্টারন্টে সংযোগও নেই। আমরা বিটিসিএলের ইন্টারনেট ব্যবহার করি। বিষয়টি বিটিসিএল-কে জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে আবহাওয়া অধিদপ্তরের হটলাইন ১০৯০ নম্বরে ফোন করেও মানুষ আবহাওয়ার খবরও জানতে পারছেন না বলে জানান শামসুদ্দিন। তিনি বলেন, এই সেবাটি (১০৯০ নম্বরে ফোন করে আবহাওয়ার সবশেষ খবর জানা) বিটিসিএল নিয়ন্ত্রণ করে, ওখানেও মানুষ ফোন করে সেবা পাচ্ছে না। এটা বিটিসিএলএর ইস্যু, কিন্তু মানুষ মনে করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিষয়। আমরা অন্ধকারে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটটি সচল করতে কাজ শুরু হয়েছে জানিয়ে অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, টেকনিশিয়ানরা বলেছেন, সাইট সচল হতে কযেক ঘণ্টা লেগে যাবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত