মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৭ এএম
ঘূর্ণিঝড় ফণী এগিয়ে আসায় এইচএসসির শনিবারের পরীক্ষা পেছানো হলেও ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার যথাসময়ে হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।
গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, ৩ মে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরে এই পরীক্ষা নেওয়া হবে।
মোট ৪ লাখ ১২ হাজার চাকরিপ্রত্যাশী এ পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছেন জানিয়ে সাদিক বলেন, পরীক্ষার তারিখ আগেই ঘোষণা করা হয়েছে। আর ফণীও বেশ কয়েক দিন আগে এসেছে। যারা পরীক্ষার্থী তারা এই অ্যালার্ট জানেন, তারা ইতোমধ্যে বিভাগীয় সদরে চলে গেছেন। পিএসসির চেয়ারম্যান বলেন, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার বিকাল বা সন্ধ্যায় ফণী থ্রেট হতে পারে, সকালের ভাগে এটা কোনো থ্রেট না। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগ এই পরীক্ষা হবে।
সাদিক বলেন, পরীক্ষার্থীদের সকাল ৮টার দিকে পরীক্ষার কক্ষে ঢুকতে হবে। এ কারণে আগেই সবাই স্টেশনে পৌঁছে গেছে।
শনিবারের এইচএসসি পরীক্ষা পেছানো প্রসঙ্গে তিনি বলেন, এইচএসসির কেন্দ্র কিন্তু প্রত্যন্ত অঞ্চলেও রয়েছে। আর পিএসসির সব কেন্দ্র বিভাগীয় সদরে। প্রথম শ্রেণির সরকারি চাকরিতে এক হাজার ৯০৩টি পদে নিয়োগ দিতে গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত