মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৬ এএম
রাজধানীতে পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
গতকাল বৃহস্পতিবার শাহআলী থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া জানান, গত বুধবার মিরপুরের চিড়িয়াখানা রোড ৫৪ বক্সনগর এলাকার একটি রুম থেকে মানিকুর রহমান (৪২) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজের উপর ছোট একটি রুমে মালিকসহ মানিকুর থাকতেন। গত এক বছর ধরে গ্যারেজের মালিকের সঙ্গে মানিকুর পরিচয় ছিল। সেই সূত্র ধরে তারা একইসঙ্গে থাকতেন। খবর পেয়ে ওই রুমের বাথরুমের ভেতর থেকে গলাকাটা লাশ ও নিহতের হাতে থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই রুমের মালিক পলাতক আছেন। নিহতের জাতীয় পরিচয়পত্রে স্থানীয় ঠিকানায় দেখা যায় শেরে বাংলা পশ্চিম কাটাসুর এলাকায় বাড়ি। কিন্তু পুলিশ সেখানে গিয়ে তার বাড়ির কোনো কিছুই জানতে পারিনি। বিস্তারিত ঘটনা পুলিশ খতিয়ে দেখছে।
এদিকে রাজধানীর তুরাগ দিয়াবাড়ি ১৫ নাম্বার সেক্টর ২ নং ব্রিজ সংলগ্ন একটি খাল থেকে লাজিন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তুরাগ থানার ওসি (অপারেশন) মো. দুলাল হোসেন জানান, শিশুটি তার পরিবারের সঙ্গে ওই এলাকায় থাকতো। গত বুধবার দুপুরে ওই খালে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি করে রাতে তার লাশ উদ্ধার করে। পরে পুলিশি আইনি প্রক্রিয়া সম্পন্নের পর গতকাল বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে, তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত