বিশ্রাম শেষে শুটিং মাহিয়া মাহি

bcv24 ডেস্ক    ০৭:৪৮ পিএম, ২০১৯-০৫-০৩    515


বিশ্রাম শেষে শুটিং মাহিয়া মাহি

সম্প্রতি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি। গত সোমবার দুপুরে ভৈরবের বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে দুর্ঘটনার মুখোমুখি হন বলে জানান এই নায়িকা। 

মাহি বলেন, একটি ছবির শুটিং করতেই মূলত ঢাকা থেকে শ্রীমঙ্গলে যাচ্ছিলাম। ভৈরবের দুর্জয় মোড়ে ঢাকা-মহাখালীগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় আমার প্রাইভেটকারের। আমি নিজেই আমার গাড়ি ড্রাইভ করছিলাম। আমি রক্ষা পেলেও আমার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর চেয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

আমি পুলিশে অভিযোগ করেছি এবং তারা সহযোগিতা করেছেন। আপাতত বিশ্রামে আছি, কদিন পরই শুটিং শুরু করবো। মাহি সম্প্রতি ‘দাগা’ নামের মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। 

এতে মাহির বিপরীতে অভিনয় করছেন ইয়াশ রোহান। মাহি অভিনীত ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘অগ্নি টু’, ‘কৃষ্ণপক্ষ’সহ বেশকিছু ছবি দর্শকরা পছন্দ করেছেন। তবে গত বছরটা খুব বেশি ভালো কাটেনি তার। গত বছর মাহি অভিনীত ‘জান্নাত’, ‘মনে রেখো’, ‘পবিত্র ভালোবাসা’ নামের ছবিগুলো মুক্তি পাবার পর আশানুরূপ ফলাফল পান নি এই চিত্রনায়িকা। 

সেই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জান্নাত’ ও ‘মনে রেখো’ ছবি দুটির কাজ ভালো হলেও নানান কারণে আমি গত বছর আশানুরূপ সাড়া পাইনি। তাই গত বছর ব্যাক্তিগত জীবন ভালো গেলেও ক্যারিয়ারের দিক দিয়ে সময়টা আমার ভালো যায়নি। তবে চলতি বছর নিয়ে আমি বেশ আশাবাদী। এ বছর সবশেষ মাহি অভিনীত ‘অন্ধকার জগত’ ছবিটি মুক্তি পায়। ডি এ তায়েবের বিপরীতে মাহি এ ছবিতে অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেন বদিউল আলম খোকন। সামনে মাহি অভিনীত মাহমুদ হাসান শিকদারের ‘অবতার’ এবং রবিন খানের ‘মন দেবো মন নেবো’ ছবি দুটি মুক্তি পাবে। ‘আনন্দ অশ্রু’ নামের আরেকটি ছবির কাজ করছেন মাহি। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে সাইমন অভিনয় করছেন। এ ছবির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। সামনে এ ছবির বাকি কাজ শুরু হবে বলে জানা যায়। এ ছাড়া নতুন কয়েকটি ছবি নিয়ে মাহির কথা চলছে। খুব শিগগিরই নতুন ছবির খবর জানাতে চান মাহি। 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত