মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৪:৪০ এএম
ভারতের উত্তর প্রদেশে ঘূর্ণিঝড় ফণির প্রভাবে সৃষ্ট বজ্রপাতে ও গাছ উপড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশে আট জন ও উড়িষ্যায় দুই জনের মৃত্যু হয়েছে। খবর দ্য হানস ইন্ডিয়া ও হাফপোস্টের। ভারতীয় গণমাধ্যমের খবরেবলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের চান্দাওলি জেলায় বজ্রপাতে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন আরও পাঁচজন। একই জেলায় গাছ উপড়ে প্রাণহানি ঘটেছে এক বৃদ্ধ ব্যক্তির। ওই রাতেই রাজ্যের সোনেভারদা জেলার পান্নুগঞ্জে বজ্রপাতে মারা যান এক তরুণ।
এ সময় গুরুতর আহত হয় আরও দুজন। পরে ওই দুজনকে হাসপাতালে ভর্তি করা হলে গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে উড়িষ্যায় পুরীর সাক্ষীগোপালে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আর কেন্দ্রাপাড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফণীর দাপটে উড়িষ্যায় বহু গাছ উপড়ে গেছে। রাজ্যের বহু এলাকা বিদ্যৎহীন হয়ে পড়েছে।
এ ছাড়া লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলবর্তী বহু গ্রাম। তাছাড়া ফণীর প্রভাবে উড়িষ্যা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ হচ্ছে।
উল্লেখ্য, আজ সকাল ৯টার দিকে ২০০ কিলোমিটার বাতাসের বেগে উড়িষ্যায় আঘাত করে ফণী। ভয়াবহ এই ঘূর্ণিঝড় আজ সন্ধ্যার দিকে বাংলাদেশে আঘাত করতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত