কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

bcv24 ডেস্ক    ০৭:৫৯ পিএম, ২০১৯-০৪-০৬    345

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবদুল আলিম (২৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। উপজেলায় আরেকটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক পিকআপচালক। গতকাল শুক্রবার সকালে উপজেলার মাধাইয়া ও কাঠেরপুল এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে মাধাইয়া এলাকায় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবোঝাই একটি রিকশাভ্যান ও পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আলিম মারা যান। ওই ঘটনায় নারীসহ দুই পথচারীও গুরুতর আহত হয়। কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। 

নিহত আলিম দেবীদ্বার উপজেলার ভানী গ্রামের আবুল হাসেমের ছেলে। 

অন্যদিকে আহতরা হলেন চান্দিনার সোনাপুর গ্রামের আবুল কালামের স্ত্রী তাসলিমা আক্তার ও দেবীদ্বারের আবদুল কাদেরের ছেলে মো. আবু হানিফ। 

এদিকে কাছাকাছি সময়ে আরেক দুর্ঘটনায় চান্দিনার কাঠেরপুল এলাকায় চট্টগ্রামমুখী আরেকটি কাভার্ডভ্যান মুরগির বাচ্চাবাহী থামানো একটি পিকআপভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপচালক গুরুতর আহত হন। 

এ ঘটনায় পিকআপে থাকা অনেক মুরগির বাচ্চাও মারা যায়। আহতদের উদ্ধার করে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ মো. মনিরুল ইসলাম ও ময়নামতি হাইওয়ে থানার এসআই মো. সিরাজুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত