মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৪:৪০ এএম
ঘূর্ণিঝড় ফণীর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের ওড়িশা উপকূল ও পশ্চিমবঙ্গের বেশকিছু এলাকা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ওড়িশার পুরীসহ অন্তত চারটি জেলা। শত শত গাছপালা উপড়ে, ভেঙে, বাড়িঘর তছনছ করে উদ্দাম গতিতে ছুটে চলে ফণী।
বহু জায়গায় রেল লাইন উপড়ে গেছে। রাস্তার ওপর ভেঙে পড়েছে টাওয়ার,বৈদ্যুতিক খুঁটি। এ পর্যন্ত ঝড়ের নারকীয় তাণ্ডবে ওড়িশায় অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপি, এনডিটিভি, নিউজ১৮, আনন্দবাজারসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের।
খবরে বলা হয়,
স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে ঘূর্ণিঝড় ফণী ওড়িশার উপকূলীয় তীর্থ নগরী পুরীর ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গোপালপুর আর চাঁদবালির মাঝামাঝি এলাকা দিয়ে ওড়িশা উপকূল অতিক্রম করে। এ সময় আশপাশের এলকা তছনছ করে দেয় ফণী।
বিশেষ করে পুরী, কটক, ভুবনেশ্বর, বালাসোর, চাঁদিপুর, গোপালপুর একেবারে বিধ্বস্ত হয়ে পড়ে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় রাজ্যের বেশিরভাগ অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিধ্বস্ত রাস্তাঘাট হয়ে পড়ে জনশূন্য। ওই সময় বাতাসের টানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ থেকে ১৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। ওড়িশা উপকূল অতিক্রম করার পর ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়। পুরী, ভুবনেশ্বরের প্রবীণদের অনেকেই বলেছেন, প্রকৃতির এমন ভয়াল-ভয়ানক রূপ আগে কখনও দেখেননি তারা। ঝড় কমে এলে উদ্ধার তৎপরতা শুরু করেন ওড়িশা পুলিশসহ স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মীরা।
ফণীর প্রথম শিকার পুরী এবং সংলগ্ন এলাকাগুলো। আগে থেকেই পুরীর সব হোটেল, লজ খালি করে দেয়া হয়েছিল। কার্যত জনমানবশূন্য ছিল সৈকত শহর। কিন্তু রক্ষা পায়নি স্থায়ী কাঠামো, বাড়িঘর, গাছপালা। ফুঁসে ওঠে সমুদ্র। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ে উপকূলে। বাঁধ উপচে শহরে ঢুকে পড়ে পানি। নিচু এলাকাগুলো হয়ে যায় জলমগ্ন।
ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার বিষ্ণুপদ বলেন, আমরা কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করছি। তাদের মধ্যে এক বৃদ্ধা একটি আশ্রয় কেন্দ্রে হৃদরোগজনিত কারণে মারা গেছেন। অন্য একজন আমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝড়ের মধ্যে বাইরে বের হন এবং গাছ চাপা পড়ে মারা যান। গাছের নিচে চাপা পড়া ওই কিশোরের বাড়ি পুরীতে। এছাড়া নৈয়াগড়ে নির্মাণাধীন একটি স্থাপনা থেকে ইট পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
ঘূর্ণিঝড়ের তাণ্ডবের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, কোথাও ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পড়েছে বিএসএনএলের টাওয়ার, কোথাও আবার উড়ে গেল বাড়ির ছাদের অস্থায়ী ছাউনি, ভুবনেশ্বর হোস্টেলের ছাদের কংক্রিটের ছাউনি উড়ে গেছে ঝড়ে, পুরীতে ঝড় ও বৃষ্টির চোটে চারপাশে নেমে আসে ঘন অন্ধকার, ছড়িয়ে-ছিটিয়ে পড়ে জিনিসপত্র। কোথাও আবার উল্টে গিয়েছে বাস। এক জায়গায় আবার মাটিতে লুটিয়ে পড়েছে সুবিশাল ক্রেন।
প্রবল বাতাসে এভারেস্টের প্রায় ২০টি তাঁবু উড়ে গেছে। এগুলো ছিল ক্যাম্প টুতে ৬৪০০ মিটার উঁচুতে। এক্সপিডিশন অপারেটর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ইশ্বরী পাওদেল বলেন, প্রবল ঝড়ে তাঁবুগুলো উড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ওড়িশার পুরীতে ফণী আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দিঘা, মন্দারমনিসহ উপকূলবর্তী অঞ্চলে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় তুমুল ঝড়বৃষ্টি। শঙ্করপুরে ভেঙে পড়ে হাইটেনশন বিদ্যুতের খুঁটি। বেলা ৩টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে সব বিমান উঠানামা বন্ধ করে দেয়া হয়। বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। এদিকে ফণীর আগমনী বার্তা পাওয়ার পরেই বাতিল করে দেয়া হয়েছে একাধিক ট্রেন।
আবহাওয়া দফতর জানিয়েছিল, শনিবার সন্ধ্যার পর থেকেই ওড়িশা লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঝড়ের অগ্রভাগের ছোবল পড়ে। এ সময় আশপাশের প্রায় ২৫টি বাড়ির চাল উড়ে যায়। মাত্র ১৫ সেকেন্ডের দমকা হাওয়া ফণীকে ঘিরে মেদিনীপুরবাসীর আতঙ্ক কয়েক গুণ বাড়িয়ে দেয়।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত