শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫৪ এএম
শ্রীলঙ্কাতে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগত ২৮শে এপ্রিল (রবিবার) জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডা কতৃক অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচীর। ড্যানফোর্থ এ্যভিন্যুস্থ বাংলাদেশী অধ্যুষ্যিত এলাকায় অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন।
কনকনে ঠান্ডা বাতাস উপেক্ষা করে বিকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্সূতীতে উল্লেখযোগ্য সংখ্যক কিশোর-কিশোরী এবং মহিলা সহ কম্যুনিটির সদস্যগণ সন্ত্রাস বিরোধী এবং শান্তির পক্ষে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন এবং শ্রীলংকার জনগণের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করেন।
স্থানীয় বাংলাদেশী কম্যুনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও টরন্টোর বিভিন্ন তামিল সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় ইউনাইটেড চার্চের প্রতিনিধিও উক্ত কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
সমাবেশে স্কারবোরো সেন্টার থেকে নির্বাচিত ফেডারেল এম, পি মিসেস সালমা জাহিদ, স্কারবোরো সাউথইস্ট থেকে নির্বাচিত এম,পি,পি মিসেস ডলি বেগম, ড্যনফোর্থ ইসলামিক সেন্টারের ইমাম এবং টরন্টোস্থ তামিল কম্যুনিটির সদস্য বিশিষ্ট বক্তা জনাব ইরশাদ উসমান, ইউনাইটেড চার্চের প্রতিনিধি সারাহ মিলার, তামিল ক্যাথলিক এসোসিয়েশন অব টরন্টোর প্রেসিডেন্ট মিঃ জুড আলয়সিয়াস, উদিচী শিল্পী গোষ্ঠী কানাডা শাখার প্রেসিডেন্ট সুভাস দাশ, টরন্টো দু্র্গাবাড়ীর প্রেসিডেন্ট ডঃ সুশীতল সিংহ চৌধুরী, স্থানীয় বাংলাদেশী কম্যুনিটির তরুণ ব্যারিস্টার ওয়াসিম আহমেদ বক্তব্য প্রদান করেন। বক্তাগণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং এরূপ কর্মসূচী গ্রহণ করার জন্য জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডার কতৃপক্ষের ভূয়ষী প্রশংসা করেন।
উল্লেখ্য যে, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো কানাডা ইতিপুর্বে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সংঘটিত সন্ত্রাসী হামলা এবং প্যারিসে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিবাদেও অনুরূপ পৃথক সফল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত