ওবায়দুল কাদের শিগগিরই দেশে ফিরবেন: তথ্যমন্ত্রী

bcv24 ডেস্ক    ০৯:৪৬ এএম, ২০১৯-০৫-০৪    455

ওবায়দুল কাদের শিগগিরই দেশে ফিরবেন: তথ্যমন্ত্রী

ওবায়দুল কাদের শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন সম্পূর্ণ সুস্থ। অতি শিগগিরই তিনি দেশে ফিরবেন। গতকাল শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সম্প্রতি হাছান মাহমুদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখতে যান। 

হাছান মাহমুদ বলেন, বিএনপির অভ্যাস সব সময় অপরাজনীতি করা। তারা ঘূর্ণিঝড় নিয়েও নোংরা রাজনীতি করছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, দুর্যোগ নিয়ে বিএনপি লোক দেখানো বিবৃতির মধ্যে সীমাবদ্ধ আছে। বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে এসে দাঁড়ান। 

ধানমন্ডীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠকের আগে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি সব সময় দুর্যোগ নিয়ে অশুভ ও নোংরা রাজনীতি করে। বিএনপি মহাসচিবের মন্তব্যে সেটি প্রকাশ পেয়েছে। 

পদ্মাসেতু ও কর্ণফুলী টানেল প্রয়োজন নেই মির্জা ফকরুল ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে বলেন হাসান মাহমুদ বলেন, তার বক্তব্য দিয়ে এটাই প্রমাণ হয় যে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি চায় না। এ দু’টি প্রকল্প হচ্ছে জাতির গর্বের প্রকল্প। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এ দু’টি প্রকল্প বাস্তবায়ন হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। কর্ণফুলী টানেল হলো এশিয়ার সর্বপ্রথম টানেল। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ঘূর্ণিঝড় পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করছেন উল্লেখ করে ড.হাছান বলেন, ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় সরকার ও প্রশাসন ইতোমধ্যেই প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি টিম গঠন করেছে এবং দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক করেছে। তিনি বলেন, দলের দুর্যোগ ও ত্রাণ উপ-কমিটি ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছে।

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিএনপি বিবৃতি দেয় কিন্তু ঘূণিঝড় ফণী মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। দেশের মানুষ ১৯৯১ সালে ঘূণিঝড়ের সময় বিএনপির ভ‚মিকা ভুলে যায়নি। এই ঝড়ে দুই লাখের বেশী মানুষ প্রাণ হারিয়েছে। তাদের সঠিক সিদ্ধান্তের অভাবে বিমান বাহিনীর অনেক এয়ার ক্রাফট এবং নৌবাহিনীর জাহাজ ধ্বংস হয়েছে। এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়া ১৯৯১ এর সাইক্লোন নিয়ে তামাশা করেছেন। তবে মির্জা ফখরুল তা ভুলে গেছেন। হাছান বলেন, আয়নায় নিজের চেহারা দেখুন, ফণী মোকাবেলায় আমরা পদক্ষেপ নিয়েছি এবং আপনাকেও (বিএনপি) জনগণের পাশে দাঁড়াতে হবে। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন নিয়ে আওয়ামী লীগ দেশের বিভাগীয় শহরগুলোতে তরুণ প্রজন্মের সঙ্গে সংলাপের আয়োজন করবে। বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত