রমজানে রাজধানীতে চালু হচ্ছে ১১টি হলিডে মার্কেট

bcv24 ডেস্ক    ০৯:৫১ এএম, ২০১৯-০৫-০৪    521

রমজানে রাজধানীতে চালু হচ্ছে ১১টি হলিডে মার্কেট

আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ১১টি হলিডে মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি। গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ বিষয়ে ঢাকার দুই মেয়রকে লিখিতভাবে অবহিত করেন বলে জানা গেছে। সাপ্তাহিক সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেটগুলো চালু থাকবে। 

হলিডে মার্কেট চালু হলে রাজধানীবাসী সপ্তাহের এই দুদিন নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ীভাবে ক্রয়-বিক্রয়ের সুবিধা পাবেন। মার্কেটগুলোতে কাপড়, প্রসাধনী, জুতা, গৃহস্থালী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সুলভমূল্যে পাওয়া যাবে। এতে বেশি উপকৃত হবেন নগরীর নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষেরা। ডিএমপি কমিশনারের লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগর এলাকার ফুটপাত থেকে নিয়মিত হকারসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে। লক্ষ্য করা গেছে, ঈদ উপলক্ষে ঢাকা মহানগর এলাকার ফুটপাতগুলো হকারদের অস্থায়ী দোকানে পরিপূর্ণ থাকে। 

ঈদের পোশাক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য অতি দরিদ্র থেকে শুরু করে নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত এমনকি কিছুকিছু উচ্চবিত্ত পেশার লোকের সমাগমে ফুটপাতগুলো লোকারাণ্য থাকে। এর ফলে সাধারণ লোকজন চলাচলের জন্য ফুটপাত ব্যবহার করতে পারে না। 

অন্যদিকে ফুটপাত ছেড়ে প্রধান প্রধান সড়কের ওপর দিয়ে যাতায়াত করার কারণে প্রধান সড়কে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। বর্তমানে ঢাকা মহানগর এলাকায় কয়েকটি মেগা প্রকল্প চলমান থাকায় রাস্তার প্রশস্ত কমে গিয়ে যান চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

চিঠিতে আরও বলা হয়, আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র হকারদের বিষয়টি চিন্তা করে প্রধানমন্ত্রী তাদের জন্য ফুটপাতের পরিবর্তে নির্দিষ্ট স্থানে ছুটির দিনে (শুক্র ও শনিবার) হলিডে মার্কেট চালুর নির্দেশনা দিয়েছেন। ওই মার্কেটগুলো শুধুমাত্র আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত বলবত থাকবে। ঈদের পর মার্কেটগুলো অপসারণ করা হবে। পবিত্র ঈদ ও মাহে রমজানে মাসব্যাপী শুধুমাত্র ছুটির দিনে (শুক্র ও শনিবার) হলিডে মার্কেটগুলো সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত চলবে। 

হলিডে মার্কেটের স্থানগুলো হলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার করপোরেট গলি (মৎস্য ভবন হতে শিল্পকলা একাডেমি), নালারপাড় (কাটাবন হতে শাহবাগের দিকে প্রথম গলি), মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা, বক চত্বর থেকে পূবালী ব্যাংক রোড পর্যন্ত (দিলকুশা), যাত্রাবড়ী চৌরাস্তার পূর্ব পাশ। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার লালমাটিয়া মাঠ (আড়ংয়ের পেছনে), সলিমুল্লাহ রোডের পানির ট্যাংকি মাঠ, মিরপুর-১ নম্বর হতে রাইনখোলা, হারুন মোহাম্মদ ঈদগাহ মাঠ, জমজম টাওয়ারের পশ্চিম পাশের খালি প্লট ও কাবাব ফ্যাক্টরির সামনে খালি চত্বর। 

প্রসঙ্গত, এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের আমলসহ বিগত বছরগুলোতে নগরীতে হলিডে মার্কেট চালু করেছিল সিটি করপোরেশন। কিন্তু নানা কারণে মার্কেটগুলো বেশি দিন টেকেনি। 

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শুধু রমজান মাসের জন্য তিনটি স্থানে হলিডে মার্কেট চালু করতে যাচ্ছি। স্থানগুলো উল্লেখ করে দুই-একদিনের মধ্যেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত