'মান্না দের গান বাঙালির একান্ত নিজস্ব'

bcv24 ডেস্ক    ০৯:৫৩ এএম, ২০১৯-০৫-০৪    721


'মান্না দের গান বাঙালির একান্ত নিজস্ব'

১ মে, ২০১৯, টরন্টো। বাংলা গানের কিংবদন্তি শিল্পী মান্না দের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে এক মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। মান্না দে জন্মশতবর্ষ উদযাপন পর্ষদ, টরন্টো আয়োজিত এই অনুষ্ঠানে গান, স্মৃতি ও মান্না দেকে আলোচনা করেন এই শহরের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সন্ধ্যা আটটা পনেরোয় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মান্না দে জন্মশতবর্ষ উদযাপন পর্ষদ, টরন্টোর পক্ষে দেলওয়ার এলাহী। দেলওয়ার এলাহী বলেন আরো অনেক কিছুর মতো মান্না দের গানও যেন বাঙালির একান্ত নিজস্ব। তিনি আরো বলেন- সারা বিশ্বের ধর্মীয় আধিপত্যবাদী বিশেষ করে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের আগ্রাসী ও বর্বর আধিপত্যবাদের সময়ে বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে জিইয়ে রাখতে পারে শুদ্ধ সংস্কৃতি ও সাংস্কৃতিক আন্দোলন। মান্না দের গান এই ক্ষেত্রে আমাদেরকে সংবেদনশীল করতে সহায়ক ভূমিকা অবদান রাখতে পারে। অনুষ্ঠানের শুরুতে টরন্টোর জনপ্রিয় শিল্পী এবং এই শহরে মান্না দে হিসেবে খ্যাত নূরুল আলম লাল সংগীত পরিবেশন করেন। উল্লেখ্য যে, অসুস্থ শরীর নিয়েও শিল্পী নূরুল আলম লাল শুধুমাত্র মান্না দের জন্মশতবার্ষিকী উৎসবে অংশগ্রহণ করার জন্য ছুটে এসেছেন। 'না না, না যেওনা / ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো...' এই গানটি দিয়ে শুরু করতেই শিল্পীকে বিপুল করতালির মাধ্যমে দর্শকশ্রোতারা স্বাগত জানান। নুরুল আলম লাল পরপর চারটি গান পরিবেশন করেন। শিল্পীকে তবলা ও কীবোর্ড বাজিয়ে সঙ্গত করেন শিল্পী নুরুল আলম লালের সুযোগ্য পুত্রদ্বয় তানভীর আলম সজীব ও তানজীর আলম রাজীব। নুরুল আলম লালের পর সঙ্গীত পরিবেশন করেন বর্তমান বাংলাদেশের জনপ্রিয় শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক তানভীর আলম সজীব। সজীব বাল্যকাল থেকে মান্না দের সান্নিধ্য পেয়েছেন এবং স্বয়ং মান্না দের সাথে বাজিয়েছেন-সেই গল্প সকলের সাথে ভাগাভাগি করেছেন। সজীব মান্না দেকে উৎসর্গ করে নিজের লেখা ও সুর করা একটি গান পরিবেশন করেন। 

নিউ ইয়র্কে থাকাকালীন গত শতকের নব্বই দশকে মান্না দের একান্ত সান্নিধ্যের গল্প বলেন বাংলা টেলিভিশনের কর্ণধার ও লেখক সাজ্জাদ আলী। অনুষ্ঠানে গানের গল্পের সাথে সাযুজ্য রেখে সাবলীল ও মনোহর উপস্থাপনা করেন আহমেদ হোসেন ও দেলওয়ার এলাহী। 

অনুষ্ঠানে মান্না দের গান পরিবেশন করেন নবিউল হক বাবলু। বাবলুর পরিবেশিত  গানের সাথে সাযুজ্য রেখে স্বরচিত একটি কবিতা পাঠ করেন মোহাম্মাদ আলমগীর। অনুষ্ঠানে মান্না দের আরো গান পরিবেশন করেন এই শহরের জনপ্রিয় গজল শিল্পী মোর্তজা শোয়েব, মান্না দের গান বিখ্যাত গান - 'ও চাঁদ, সামলে রাখো জোছনাকে খ্যাত জনপ্রিয় শিল্পী অমিত শুভ্র রায়, টরন্টো শহরের জনপ্রিয় শিল্পী শিখা রউফ, জনপ্রিয় শিল্পী কুমার অনুপ বোস, নাজমুল হুদা, উত্তম রায় ও শেখর গোমেজ। পুরো অনুষ্ঠানে তবলায় সঙ্গত করেন শিল্পী রনি পালমার ও শিল্পী তানজীর আলম রাজীব। হারমোনিয়াম বাজিয়েছেন শিল্পী মোর্তজা শোয়েব ও শিল্পী অমির শুভ্র রায়। মঞ্চ আলোকিত করে  অনুষ্ঠানে কী বোর্ড বাজিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কী বোর্ড শিল্পী, সঙ্গীত পরিচালক জাহিদ হোসেন ও জনপ্রিয় শিল্পী সুরকার সঙ্গীত পরিচালক তানভীর আলম সজীব। মান্না দের সাথে সান্নিধ্যের স্মৃতিচারণ করেন চলচ্চিত্রকার ও টরন্টো ফিল্ম ফোরাম সভাপতি এনায়েত করিম বাবুল। অনুষ্ঠানে মিজান কমপ্লেক্স অডিটোরিয়াম এর কর্ণধার মিজানুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

আয়োজকদের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ফয়েজ নূর ময়না, হলের স্পনসর মিজান রহমান, স্যুভেনিরের স্পনসর আমিন মিয়া ব্যানার শিল্পী বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামের প্রতি। 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন -এনায়েত করিম বাবুল, মনিস রফিক, ফয়েজ নূর ময়না, হিমাদ্রী রয় সঞ্জীব, জগলুল আজিম রানা, সোলায়মান তালুত রবিন, বিদ্যুৎ সরকার, বনি আরিফ হোসেন, দিলারা নাহার বাবু, রেজিনা পারভিন, মুক্তি প্রসাদ, সাহিদুল আলম টুকু, শিখা রউফ, পারভেজ চৌধুরী প্রমুখ। 

সাউণ্ড তত্ত্বাবধানে ছিলেন শিল্পী মোর্তজা শোয়েব। 

সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন হিমাদ্রী রয় সঞ্জীব।


রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত