কান উৎসবে ফিপরেস্কির বিচারক সাদিয়া রীতি

bcv24 ডেস্ক    ১০:০৯ পিএম, ২০১৯-০৫-০৪    263


কান উৎসবে ফিপরেস্কির বিচারক সাদিয়া রীতি

ফ্র্যান্সের উপকূলীয় শহর কানে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রকর্মী সাদিয়া খালিদ রীতি। ইন্টারন্যাশনাল  ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। এবার কান উৎসবের ৭২তম আসরে নির্বাচিত ছবিগুলো দেখে সেরা নির্বাচনের গুরু দায়িত্ব থাকবে তার কাঁধে। আগামি ১৪ই মে শুরু হবে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাসম্পন্ন এই আয়োজন। 

বাংলাদেশ ছাড়াও এবার ফিপরেস্কির বিচারক প্যানেলে আছেন ফ্র্যান্সের দুইজন আর পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও ইসরায়েলের একজন করে চলচ্চিত্র সমালোচক। 

অনুভূতি কেমন জানতে চাইলে সাদিয়া খালিদ রীতি জানান, কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে যেতে পারা অনেক সম্মানের ব্যাপার। এর মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করার পাশাপাশি নারী চলচ্চিত্রকর্মীদের প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি। আগামি ১৩ই মে ফ্র্যান্সের উদ্দেশ্যে রওনা করব।

কান চলচ্চিত্র উৎসবে  সেরা ছবিগুলোকে আয়োজকদের পাশাপাশি মুক্ত কয়েকটি সংগঠনও পুরস্কার দিয়ে থাকে। এর মধ্যে ফিপরেস্কি অন্যতম। কানের প্রতিযোগিতা বিভাগ ও আঁ সার্তে রিগার আর ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকের মধ্য থেকে  সেরা একটি করে ছবিকে এটি দেবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে পড়াশোনা করেছেন সাদিয়া খালিদ রীতি। ফিপরেস্কির বাংলাদেশ শাখা ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (আইএফসিএবি) ২০১৪ সাল থেকে সক্রিয় এই চলচ্চিত্রকর্মী। এর দুই বছর পর ফিপরেস্কিতে যুক্ত হন তিনি।

চলচ্চিত্র সমালোচক হিসেবে অনেক লেখা আছে রীতির। ইউল্যাব, পাঠশালা, শিল্পকলা ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে (বিসিটিআই) ফিল্ম বিষয়ে পড়ান তিনি। গত বছর থেকে বিচারক হিসেবে বেশকিছু উৎসবে অংশ নেন রীতি। বাংলাদেশ থেকে এর আগে আহমেদ মুজতবা জামাল ফিপরেস্কির বিচারক হতে পেরেছেন।

২০০৯ সালে তিনি এই সম্মান পেয়েছেন। ১০ বছর পর আবারও বাংলাদেশের নাম উচ্চারিত হবে এতে। তবে মেয়েদের মধ্যে রীতিই প্রথম ফিপরেস্কির বিচারক হলেন। তিনি ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের  শোটাইম বিভাগের সম্পাদক পদে কাজ করেন। 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত