মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬ এএম
সুনামগঞ্জে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা আটক হয়েছেন। এর মধ্যে এক নারী আছেন। তাঁরা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে স্থানীয় চার ব্যক্তির সহযোগিতায় সুনামগঞ্জে আসেন।
গত বৃহস্পতিবার বিকেলে জেলা পাসপোর্ট কার্যালয় থেকে দুজনকে আটক করা হয়। একই সঙ্গে তাদের সহযোগী হিসেবে আটক হয়েছেন সুনামগঞ্জে চার ব্যক্তি।
আটককৃতরা হলেন রোহিঙ্গা মো. আবদুল হালিম (২৪) ও রিয়াজুল জান্নাত (১৮)। এ দুজন টেকনাফের উখিয়ায় পৃথক দুটি ক্যাম্পে ছিলেন। ২০১৭ সালে তাঁরা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসেন।
সুনামগঞ্জের আটক চার ব্যক্তি হলেন জামালগঞ্জ উপজেলার সুজাতনগর গ্রামের মো. জসিম উদ্দিন (২৪) ও আমির উদ্দিন (৩০), তেরাবগড় গ্রামের ফরহাদ আহমেদ (৩৫) ও রামনগর গ্রামের নুর হোসেন (২৩)। জেলা পুলিশের পক্ষ থেকে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার সকালে দুই রোহিঙ্গা সুনামগঞ্জে আসেন। তাঁদের সহযোগিতা করেন সুনামগঞ্জের আটক ব্যক্তিরা। এরপর তাঁরা পাসপোর্ট করতে জেলা পাসপোর্ট কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। সব কাজে সুনামগঞ্জের চার ব্যক্তি তাঁদের সহযোগিতা করেন। বিকেলে আবার ছবি ও আঙুলের চাপ দিতে গেলে পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দুই রোহিঙ্গাসহ ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, দুই রোহিঙ্গা সুনামগঞ্জের চার ব্যক্তির সহযোগিতায় বাংলাদেশি পাসপোর্ট করতে এখানে এসেছিলেন। পরে জেলা পাসপোর্ট কার্যালয়ের সহযোগিতায় চার দালালসহ তাঁদের আটক করা হয়েছে। গতকাল শুক্রবার আটকদের আদালতে হাজির করা হবে।
সদর মডেল থানায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, সহকারী পুলিশ সুপার কানন কুমার দেবনাথ, সদর মডেল থানার ওসি মো. শহিদুল্লাহ, জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি কাজী মুক্তাদীর হোসেন, বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত