রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:১৩ এএম
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অনেক জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। বিশেষ করে চলচ্চিত্রের একজন নির্ভরযোগ্য কন্ঠে পরিণত হন। হাবিব ওয়াহিদের সঙ্গে জুটি বেঁধে তার গাওয়া অনেক গান ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। চলচ্চিত্রের পর অডিওতেও ব্যস্ত হন ন্যান্সি। তবে গত বছর থেকে নতুন গান অনেকটাই কম করছেন তিনি। স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত তিনি। সব মিলিয়ে কেমন আছেন? দিনকাল কেমন কাটছে? ন্যান্সি বলেন, বেশ ভালো আছি।
আমার স্বামী জায়েদ ও দুই মেয়ে নিয়ে ভালো আছি। ব্যস্ততা কেমন? ন্যান্সি বলেন, সংসার ও আমার বাকি সব কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতে হয়। এর ওপর গানের ব্যস্ততাতো রয়েছেই। আর গেল ১ তারিখ আমার সৌন্দর্যবর্ধন প্রতিষ্ঠান ‘স্প্ল্যাশ বিউটি লাউঞ্জ’ শুরু করেছি ময়মনসিংহে। এটা নিয়েও ব্যস্ততা ছিল। গানের ব্যস্ততা প্রসঙ্গে বলুন।
ন্যান্সি বলেন, আমি আমার মতো করে অল্প কাজ করছি। সিনেমা ও অডিও গানে কাজ করছি। এখনও বেশ কিছু নতুন কাজ করেছি। সামনেও কিছু কাজ রয়েছে। আমি এ নতুন গানগুলো নিয়ে বেশ আশাবাদী। আপনিতো নিউ ইয়র্ক শো করতে যাচ্ছেন? ন্যান্সি উত্তরে বলেন, হ্যাঁ। নিউ ইয়র্কের জ্যামাইকায় শো রয়েছে জুলাইয়ের ১৩ তারিখ। বাংলা সিনে অ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে গাইতে হবে। আমি বিদেশ সফর খুব কম করি। সেদিক থেকে এ বছর দেশের বাইরে এই প্রথম শো করতে যাচ্ছি। গত বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় শো করেছিলাম। আশা করছি এই শোটি খুব ভালো হবে। চলতি সময়ে গানের অবস্থাটা কেমন মনে হচ্ছে?
ন্যান্সি বলেন, দেখুন আমি সব সময় ভালো গানে বিশ্বাসী। এখনও বলছি যে আমি ভিডিওতে বিশ্বাসী না। এটা আগেও অনেকবার বলেছি। গানটা আগে ভালো হতে হবে। অডিও ভালো না হলে ব্যায়বহুল ভিডিও করে লাভ নেই। আসলে শুনতে শ্রুতিমধুর না হলে তা নিয়ে এগুনো যায় না। এখন অডিওর চাইতে ভিডিওকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। ভিডিও প্রচারের জন্য করা যেতে পারে। কিন্তু যখনই সেটা অডিওর চাইতে বেশি প্রাধান্য পাবে তখনই বিপত্তি ঘটবে। তাই ভালো কথা, সুর, সংগীত ও গাওয়ার ধরনের প্রতি মনোযোগ দেয়া প্রয়োজন বলে মনে করি। যেটা এখন খুব কম হচ্ছে। আপনার পরে যারা সংগীতে এসেছেন তাদের কেমন মনে হয় আপনার কাছে?
ন্যান্সি বলেন, অনেকেই মেধাবী শিল্পী রয়েছেন। অনেকের গানই আমার ভালো লাগে। আর তরুণদের সঙ্গে কাজ করতে আমি পছন্দ করি। তরুণদের উৎসাহ দিতেও ভালো লাগে আমার। আপনার বড় মেয়ে রোদেলার গান প্রকাশ হয়েছে মাস কয়েক আগে। সাড়াও ভালো। রোদেলাকে নিয়ে সামনের পরিকল্পনা কি?
ন্যান্সি বলেন, রোদেলা একেবারে যখন ছোট ছিল তখন থেকেই গাওয়ার চেষ্টা করে আসছে। এটা খুব ভালো লাগতো আমার। এবার ওকে উৎসাহ দেয়ার জন্য এ গানটি আনুষ্ঠানিকভাবে ওর ইউটিউব চানেলে প্রকাশ করা হয়েছে। সংগীতাঙ্গনের গুণী মানুষেরা ওকে উৎসাহ দিয়েছেন, শুভকামনা জানিয়েছেন। এর মাধ্যমে ওর শুরুটা খুব ভালো হয়েছে। তবে বিশেষ কোন পরিকল্পনা আপাতত নেই। একটাই কথা। সেটা হলো ভালো কিছু গান যেন ও গাইতে পারে সামনে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত