নিজের বায়োপিকে নিজেই পরিচালক

bcv24 ডেস্ক    ১০:১৩ পিএম, ২০১৯-০৫-০৪    551


নিজের বায়োপিকে নিজেই পরিচালক

২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবি দিয়ে সিনেমায় অভিষেক হয় কঙ্গনা রানাউতের। সেই হিসেবে প্রায় ১২ বছরের অভিনয় জীবন। তবে এরইমধ্যে পেয়ে গেছেন তিনটি জাতীয় পুরস্কার। ২০০৮ সালে ‘ফ্যাশন’ ছবির জন্য শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী, ২০১৪ সালে ‘কুইন’ ছবির জন্য সেরা অভিনেত্রী এবং ২০১৬ সোলে ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার।

‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’তে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি তার পরিচালনাও করেছেন তিনি। আর তারপরেই ঘোষণা করে দিয়েছেন এবার নিজের বায়োপিকটি তিনি নিজেই পরিচালনা করতে চান।

প্রথমত, এই বয়সেই জীবনী ছবি তৈরি করার কথা প্রকাশ এবং সেই ছবির পরিচালনাতে তিনি নিজেই- এই দুই কারণে যথারীতি তোলপাড় বলিউড সিনেমা মহলে।

কঙ্গনা জানিয়ে দিয়েছেন, নিজের বায়োপিক নিজেই পরিচালনা করার খবরটা গুজব নয়। তিনি নিজেই পরিচালনা করবেন এই বায়োপিক।

সম্প্রতি কঙ্গনা জানিয়েছেন, ‘নিজের বায়োপিক নিজেই পরিচালনা করতে চাই। কারণ, সাধারণত বায়োপিক মানেই যার জীবনী ছবি তাকে অনাবশ্যক বড় করে দেখানো হয়। তার কোনও দোষই দেখা হয় না। আমি সে রকম বায়োপিক চাই না। আমি নিজে আমার দোষ-গুণ জানি। সেই হিসেবেই লেখা শুরু হয়েছে চিত্রনাট্য। গুণটা যেমন তেমনি দোষটাও প্রকাশ করতে আমি কার্পণ্য করব না।’

তিনি আরও জানান, তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আসবে এই বায়োপিকে। নিজের কথা পরিষ্কার করেই বলতে চান কঙ্গনা। কোনও রাখঢাক সেখানে করবেন না। তাহলে কি আবার একটা বিতর্কের সম্ভাবনা? শোনা যাচ্ছে এই বছরের শেষের দিকেই শুটিং শুরু হবে এই বায়োপিকের।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত