মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৪:২৪ এএম
জাপানের নতুন সম্রাট নারুহিতো বিশ্ব শান্তির জন্য একত্রে কাজ করতে টোকিওর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার জনসম্মুখে দেয়া তার প্রথম ভাষণে তিনি এ আহ্বান জানালেন। এ সময় হাজার হাজার জনতা করতালি দিয়ে ও পতাকা নেড়ে তাকে অভিনন্দন জানান। খবর এএফপি’র।
৫৯ বছর বয়সী নারুহিতো বলেন, ‘আমি আন্তরিকভাবে আশা করছি যে, আমাদের দেশ বিশ্বের অন্যান্য দেশের সাথে হাতে হাত রেখে বিশ্ব শান্তি ও ভবিষ্যত উন্নয়নের জন্য কাজ করুক।’ তিনি গত বুধবার জাপানের সিংহাসনে আরোহণ করেন। জাপানের ১২৬তম সম্রাট সকালের একটি কোট পরিধান করে ইম্পেরিয়াল প্যালেসের গ্লাস-বেষ্টিত একটি বারান্দায় হাজির হন। এ সময় তার পাশে সম্রাজ্ঞীসহ রাজপরিবারের অন্য প্রাপ্তবয়স্ক সদস্যরা ছিলেন।
সদ্য অবসর নেয়া সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকো তাদের সন্তানের সাথে সেখানে উপস্থিত ছিলেন না কারণ তারা তাদের তিন দশকের রাজত্বের পর সরকারি দায়িত্ব পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ৮৫ বছর বয়সী আকিহিতো হলেন জাপানের প্রথম সম্রাট যিনি বিগত ২শ’ বছরের বেশি সময়ের মধ্যে সিংহাসনের দায়িত্ব ছেড়ে দিলেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত