মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৪:২৪ এএম
পরিবেশ ও সমকামী অধিকার কর্মীদের বিক্ষোভের মুখে পরিকল্পিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোরানো। এই মাসে নিউ ইয়র্কে তার সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ব্রাজিলের প্রেসিডেন্টের।
ব্রাজিল-আমেরিকান চেম্বার অব কমার্স এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। তবে বেশ কয়েকটি ভেন্যু তাদের ভাড়া দিতে অস্বীকৃতি জানায় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তবে বলসোনারো এক মুখপাত্র দাবি করেছেন, স্বার্থান্বাষী গোষ্ঠীর চাপে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিওর কারণেই ভেন্যু পাওয়া যায়নি। পরে অবশ্য আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি ব্রাজিলের প্রেসিডেন্টের জন্য একটি নৈশভোজ আয়োজনের জন্য ভেন্যু ভাড়া দিতে সম্মত হয়। পরিবেশ নীতি শিথিল ও সমকামীদের অধিকার বাতিল করায় সমালোচনার মুখে রয়েছেন ব্রাজিলের নতুন নির্বাচিত ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোরানো। তাকে এই বছরের বর্ষসেরা ব্যক্তিত্বের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্রাজিল-আমেরিকান চেম্বার অব কমার্স। তবে তাদের এই সিদ্ধান্ত পরিবেশ ও সমকামী অধিকার কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়ে।
সমালোচনার মুখে অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা দেওয়ার কথা বলে পরে সরে আসে ডেল্টা এয়ারলাইন্স, ফিনান্সিয়াল টাইমস এবং ম্যানেজমেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কো। উদ্ভূত পরিস্তিতিতে বলসোরানো’র মুখপাত্র জেনারেল ওটাভিও রিগো ব্যারোস জানিয়েছেন, ওই নৈশভোজে আর যোগ দেবেন না প্রেসিডেন্ট। কারণ হিসেবে বলা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ‘নিউ ইয়র্কের মেয়র এবং স্বার্থান্বেষী গোষ্ঠীর অব্যাহত প্রতিরোধ ও ইচ্ছাকৃত আক্রমণকে’ দায়ী করা হয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত