ফণী’র প্রভাবে পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি, ধ্বংসযজ্ঞ সরাতে ব্যস্ত উদ্ধারকর্মীরা

bcv24 ডেস্ক    ১০:২৬ পিএম, ২০১৯-০৫-০৪    540


ফণী’র প্রভাবে পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি, ধ্বংসযজ্ঞ সরাতে ব্যস্ত উদ্ধারকর্মীরা

প্রবল ঘূর্ণিঝড় ফণী ক্রমশ দুর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ করলেও এর প্রভাবে ভারতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফণীর রেখে যাওয়া ক্ষতচিহ্ন সরাতে ব্যস্ত সময় পার করছেন দেশটির উদ্ধারকর্মীরা। উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করতে আগামি ৬ মে ওড়িশা যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এ ছাড়া পশ্চিমবঙ্গের গভর্নরের সাথেও কথা বলেছেন তিনি। গত শুক্রবার সকালে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানে কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। ঝড়ের তাণ্ডবে প্রাণ হারায় অন্তত আটজন। তারা সবাই ওড়িশা রাজ্যের বাসিন্দা। 

এ ছাড়া উপড়ে যায় বহু পাছপালা, ভেঙে যায় বহু বাড়ি। সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পশ্চিমবঙ্গে আঘাত হানে। সেখানেও ক্ষয়ক্ষতি ঘটিয়ে গতকাল শনিবার সকালে বাংলাদেশে প্রবেশ করে। তবে এখনও এর প্রভাবে ভারতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাংলাদেশ হয়ে ঘূর্ণিঝড়টি আবারও ভারতের ঝাড়খন্ডে প্রবেশ করতে পারে। 

একারণে কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছে রাজ্য সরকার। সব জেলা প্রশাসকদের কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড়টি দুর্বল হলেও ঝাড়খন্ডে প্রবেশ করতে পারে। 

রাজ্য সরকারের সতর্কতায় বলা হয়েছে, রাজ্যের ২৪টি জেলাতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোল জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে পশ্চিমবঙ্গের গভর্নর কেশরি নাথ ত্রিপাঠির সাথে কথা বলেন। 

এ সময় তিনি মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চান। যেকোনও ধরণের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি জানান, ৬ মে ওড়িশা সফর করবেন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত