মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৩:২৬ এএম
প্রায় তিন সপ্তাহ ধরে প্রকাশ্যে দেখা পাওয়া যাচ্ছে না ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন ফু ট্রং-এর। জনসম্মুখে না আসায় ৭৫ বছর এই প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা চলছে দেশটিতে। গত শুক্রবার দেশটির সাবেক প্রেসিডেন্ট লি ডাক আন-এর শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও ছিলেন না তিনি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তারপরেই প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন শুরু হয়। গত ১৪ এপ্রিল অসুস্থ হয়ে পড়ার পর আর প্রকাশ্যে দেখা যায়নি ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন ফু ট্রং-কে। গত শুক্রবার তার সাবেক প্রেসিডেন্ট লি ডাক আন-এর শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত
থাকার কথা ছিল। তবে শেষকৃত্যানুষ্ঠানের আগে এক সরকারি মুখপাত্র জানান, অতিরিক্ত কাজের চাপ ও আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ায় প্রেসিডেন্টের পক্ষে শুক্রবারের শেষকৃত্যানুষ্ঠানে থাকা সম্ভব হবে না।
ওই মুখপাত্র জানান, শিগগিরই কাজে যোগ দেবেন তিনি। তবে রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে প্রেসিডেন্টের অনুপস্থিতির কারণে নানা ধরণের গুঞ্জন শুরু হয়। এক দলীয় শাসনের অধীনে ভিয়েতনামকে স্থিতিশীল দেশ হিসেবে চিত্রিত করতে দলের নেতা এবং সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্য নিয়ে দেশটিতে সতর্কতা অবলম্বন করা হয় বলে মনে করেন বিশ্লেষকরা।
গত বছরের নভেম্বরে দেশটিতে দল এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাস্থ্যগত তথ্যকে শ্রেণীবদ্ধ তথ্য আখ্যা দিয়ে একটি আইন প্রণয়ন করা হয়। এই তথ্যকে রাষ্ট্রীয় গোপনীয় তথ্য বলে বর্ণনা করা হয় ওই আইনে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত